ঢাকা ১০:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির গোপালগঞ্জে জেল সুপারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা: সভাপতি শিহাব-সম্পাদক:সিরাজুম মুনির ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি কাজী আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন নির্বাচিত গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২ টুঙ্গিপাড়ায় আড়াই বছর পর ধুয়ে-মুছে পরিষ্কার করেন বঙ্গবন্ধুর সমাধি   কালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মোরাদ সম্পাদক আনিস কিশোরী ফুটবলারকে অনৈতিক প্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্যামনগরে সাংবাদিক বিলালের বাবাকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালো পুলিশ 

টেকনাফে বাঙালি যুবকের সঙ্গে পালানো রোহিঙ্গা কিশোরী উদ্ধার

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২২:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬১ জন সংবাদটি পড়েছেন

টেকনাফে বাঙালি যুবকের সঙ্গে পালানো রোহিঙ্গা কিশোরী উদ্ধার

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের টেকনাফে স্থানীয় এক বাঙালি যুবকের সঙ্গে পালিয়ে যাওয়া ১৭ বছর বয়সী এক রোহিঙ্গা কিশোরীকে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে কিশোরীকে তার বড় ভাইয়ের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে টেকনাফের ক্যাম্প-২৭ জাদিমুড়া এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া কিশোরী তাসমিন আরা (১৭) ক্যাম্প-২৭-এর বি/৭ ব্লকের বাসিন্দা। স্থানীয় বাঙালি যুবক মোস্তাফিজ (২২) একই এলাকার বাসিন্দা।

১৬ এপিবিএন সূত্রে জানা যায়, তাসমিন আরার সঙ্গে মোস্তাফিজের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। ভোরে মোস্তাফিজ ও তার এক বন্ধুর সহযোগিতায় বিয়ের উদ্দেশ্যে তাসমিনকে স্থানীয় একটি আত্মীয়ের বাসায় নিয়ে যাওয়া হয়।

বিষয়টি জানতে পেরে কিশোরীর পরিবারের সদস্যরা ক্যাম্প-২৭ জাদিমুড়া সিআইসি কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। পরে সিআইসি কার্যালয় থেকে বিষয়টি জাদিমুড়া এপিবিএন ক্যাম্পকে জানানো হয়।

অভিযোগের ভিত্তিতে ক্যাম্প ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) হরিদাস মন্ডলের নির্দেশনায় এসআই (নিঃ) নিপুন মজমুদার নেতৃত্বে নারী পুলিশ সদস্যসহ এপিবিএনের একটি দল অভিযান চালায়। পরে বি/৩ ব্লকে স্থানীয় বাঙালি বসতঘর থেকে তাসমিন আরাকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসা হয়।

এপিবিএন জানায়, কিশোরীর পরিবারের সদস্যরা এ ঘটনায় কোনো আইনগত ব্যবস্থা নিতে আগ্রহী নন বলে জানান। পরে রোববার রাত ৯টা ৪০ মিনিটে তাসমিন আরাকে তার বড় ভাই নুরুল আমিনের জিম্মায় হস্তান্তর করা হয়।

ঘটনাটি জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে (জিডি) লিপিবদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির

টেকনাফে বাঙালি যুবকের সঙ্গে পালানো রোহিঙ্গা কিশোরী উদ্ধার

আপডেট সময় : ০৯:২২:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬