ঢাকা ১০:৪২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
নেত্রকোনায় ধারের টাকা ফেরত চাওয়ায় নাীরকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের, থানায় অভিযোগ  গীতার আলোয় নৈতিক ও মানবিক প্রজন্ম গড়ার প্রত্যয়ে ‘গীতারধ্বনি’ পুরস্কার বিতরণী ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে মাদক সেবনের দায়ে একজনের ১৫ দিন, দুজনের ২ দিনের কারাদণ্ড বেনাপোলে পাসপোর্ট যাত্রীর শরীরে লুকিয়ে রাখা ৮২ গ্রাম স্বর্ণসহ কাস্টমস গোয়েন্দার হাতে আটক  কক্সবাজারে প্রাইভেটকারের নিচে ৮৯ হাজার ইয়াবা, আটক ১ সীমান্তে মিলল নিখোঁজ শিশু শাকিলের মরদেহ নড়াইল সদর থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার নারায়ণগঞ্জ সদর উপজেলায় Climate Resilient Campus Initiative এর আওতায় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে একটি কলেজের জাতীয়করণ নয়—হাজারো কন্যার স্বপ্নকে রাষ্ট্রের আশ্রয় দেওয়ার প্রত্যাশা। ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৫ জন গ্রেফতার।

দিনাজপুরে র‍্যাবের অভিযানে চুরি হওয়া প্রাইভেট কার উদ্ধার, গ্রেফতার ২

দিনাজপুরে র‍্যাব-১৩, সিপিসি-১ এর পৃথক অভিযানে চুরি হওয়া একটি প্রাইভেট কারসহ দুইজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে মূল পরিকল্পনাকারী ও সহযোগী আসামিকে আটক করা হয় এবং উদ্ধার করা হয় প্রাইভেট কারটি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঢাকার বাসিন্দা মহিদুল ইসলাম মিশন ২০২৪ সালের ১ সেপ্টেম্বর মোঃ নুরুজ্জামান (৪৩) নামে এক ব্যক্তিকে তার প্রাইভেট কারের চালক হিসেবে নিয়োগ দেন। ১৮ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে নুরুজ্জামান গাড়িতে গ্যাস ভরার কথা বলে ২,০০০ টাকা নিয়ে বের হন। এরপর তিনি গাড়ি নিয়ে আর ফিরে আসেননি।

বারবার ফোন করেও চালকের সঙ্গে যোগাযোগ সম্ভব না হওয়ায় সন্দেহ তৈরি হয়। ২১ সেপ্টেম্বর চালকের স্ত্রী বাদীকে জানান, গাড়িসহ তার স্বামীকে দিনাজপুরে জাহাঙ্গীর নামে এক ব্যক্তি আটকে রেখেছে এবং মুক্তিপণ হিসেবে ১ লাখ টাকা দাবি করছে। এরপর বাদী হাতিরঝিল থানায় ১৫ অক্টোবর ২০২৪ ইং তারিখে মামলা দায়ের করেন (মামলা নং-০৩; ধারা: ৩৮১/৩৮৫/৩৪ পেনাল কোড)।

মামলার পরিপ্রেক্ষিতে র‍্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ২০ জুলাই ২০২৫ ইং তারিখ রাত ৮:৩০ মিনিটে দিনাজপুর শহরের ডায়াবেটিস মোড় এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় প্রধান আসামী মোঃ নুরুজ্জামানকে গ্রেফতার করে।

এরপর তার দেওয়া তথ্য অনুযায়ী পরদিন ২১ জুলাই ২০২৫ ইং বিকাল ৪টার দিকে কোতয়ালী থানাধীন সুইহারি খালপাড় এলাকায় অভিযান চালিয়ে আসামী মোঃ ফাইয়াজ উদ্দীন সাজু (৩৫), পিতা-মৃত সামিউদ্দীন, সাং-পশ্চিম মিশন রোড, থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুরকে গ্রেফতার করা হয়। এ সময় চুরি যাওয়া প্রাইভেট কারটি (রেজিঃ নং- ঢাকা মেট্রো গ-১২-৫৭৫১) উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-১৩।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় ধারের টাকা ফেরত চাওয়ায় নাীরকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের, থানায় অভিযোগ 

দিনাজপুরে র‍্যাবের অভিযানে চুরি হওয়া প্রাইভেট কার উদ্ধার, গ্রেফতার ২

আপডেট সময় : ০৫:৫৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫