ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
হুথি ও সৌদি আরবের মধ্যে যুদ্ধবিরতি আজ থেকে ভেঙে গেল। ইরানি বিমানকে আটকাতে ইয়েমেনের রাজধানী সানা বিমানবন্দরে বিমান হামলা। কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। মুছাপুরে নদীভাঙন আতঙ্ক, জিওব্যাগ ও স্লুইসগেট পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন। ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস। ঝিনাইদহের মহেশপুর পৌরসভার ড্রেনে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট-সার জব্দ, ২২ পাচারকারী আটক। নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য। দিনাজপুরে তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি হস্তান্তর। প্রধানমন্ত্রীর সফরে পাথর নিক্ষেপ: রাষ্ট্রের নিরাপত্তা ও রাজনৈতিক শিষ্টাচারের প্রতি চ্যালেঞ্জ। বদলি বাণিজ্য’ নাকি প্রধান প্রকৌশলীর চেয়ার দখলের ব্লু-প্রিন্ট ? গণপূর্তে অভিযোগ-পাল্টা অভিযোগে নতুন বিস্ফোরণ!

লক্ষ্মীপুরে আলোচিত যুবলীগ–ছাত্রলীগ নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে আলোচিত যুবলীগ ও ছাত্রলীগ নেতা হত্যাসহ ২৩ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আলমগীর হোসেন ওরফে কদু আলমগীরকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
সোমবার (১১ আগস্ট) ভোরে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের কংশনারায়ণপুর গ্রামে নিজ বাড়ি থেকে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে।

পুলিশ জানায়, কদু আলমগীর জেলার উত্তরাঞ্চলের কুখ্যাত সন্ত্রাসী এবং কংশনারায়ণপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। ২০২৩ সালে বশিকপুরে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান এবং জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব হত্যাকাণ্ডের অন্যতম আসামি তিনি।

এ হত্যাকাণ্ডসহ হত্যা, চাঁদাবাজি, অস্ত্র ও মাদক ব্যবসাসহ মোট ২৩টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে।

চন্দ্রগঞ্জ থানার ওসি মো. ফয়জুল আজীম জানান, কদু আলমগীরকে আদালতে সোপর্দ করা হবে। সন্ত্রাসী, মাদক কারবারি, চাঁদাবাজিসহ কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

Tag :
About Author Information

Milon Ahammed

জনপ্রিয় সংবাদ

হুথি ও সৌদি আরবের মধ্যে যুদ্ধবিরতি আজ থেকে ভেঙে গেল। ইরানি বিমানকে আটকাতে ইয়েমেনের রাজধানী সানা বিমানবন্দরে বিমান হামলা।

লক্ষ্মীপুরে আলোচিত যুবলীগ–ছাত্রলীগ নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০২:৪৮:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫