ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
চার শিক্ষাব্যবস্থা, চার বাংলাদেশ: রাষ্ট্রের নীরব আত্মবিভাজন। রাষ্ট্রপতির আগমন ঘিরে নতুন সাজে ঠাকুরগাঁও, রাঙিয়ে তোলা হয়েছে শহর। শ্রীকৃষ্ণের আবির্ভাব: দুষ্টের দমন, শিষ্টের পালন ও সমকালীন পৃথিবীতে কৃষ্ণের প্রাসঙ্গিকতা। ভাঙ্গার আলগীর ঝালডাঙ্গা বিলে শতাধিক নৌকার মহারণ, সেরা রাজৈরের ‘বৈতরণী’। শ্রীকৃষ্ণের আবির্ভাবের বার্তা: অশুভের বিরুদ্ধে শুভবোধের জাগরণ- অপর্ণা রায় দাস। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা: প্রাণিসম্পদ অধিদপ্তরে আউট সোর্সিং এর কাজ শতভাগ আওয়ামী প্রতিষ্ঠানের দখলে! এনআরবিসি ব্যাংকে চিহ্নিত লুটেরা চক্রের অপতৎপরতা! শাহজালাল ইসলামী ব্যাংকের বরিশাল শাখার ম্যানেজার হিসেবে যোগ দিলেন আবুল কালাম আজাদ নজরুল বর্ষ ও আমাদের সাংস্কৃতিক উন্নয়ন: বিদ্রোহী কবির প্রাসঙ্গিকতা ও উত্তরাধিকার। যেভাবে বিএনপির প্রতিষ্ঠা , সংকটের ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনৈতিক অভিযাত্রা।

সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলো গুঁড়িয়ে দিল বিআইডব্লিউটিএ

কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর তীর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে দুই দিনের অভিযান শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। অভিযানের প্রথম দিনেই সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের মালিকানাধীন একটি অবৈধ বাংলো (বাগানবাড়ি) গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

বুধবার (২০ আগস্ট) সকাল থেকে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের কাউটাইল এলাকায় এ অভিযান চালানো হয়। উচ্ছেদকৃত স্থাপনার মধ্যে ছিল তিনটি দোতলা ভবন, একটি ডকইয়ার্ডের ২০০ ফুট দীর্ঘ সীমানা প্রাচীরসহ প্রায় দেড় একর জমি।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, ঢাকার চারপাশের নদীগুলোর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে দিতে সরকার ইতোমধ্যে সীমানা নির্ধারণ করে প্রায় ৮০ কিলোমিটার এলাকায় পিলার স্থাপন করেছে। ২০০৯ সাল থেকে শুরু হওয়া উচ্ছেদ কার্যক্রম বিগত বছর কিছুটা থমকে গেলেও, এবার তা পূর্ণমাত্রায় শুরু হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ আল মামুন, বিআইডব্লিউটিএর বিভিন্ন নদীবন্দরের উপপরিচালকগণসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

Tag :
About Author Information

Milon Ahammed

জনপ্রিয় সংবাদ

চার শিক্ষাব্যবস্থা, চার বাংলাদেশ: রাষ্ট্রের নীরব আত্মবিভাজন।

সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলো গুঁড়িয়ে দিল বিআইডব্লিউটিএ

আপডেট সময় : ১২:৫৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫