ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
ঝিনাইদহে রমজান মাসে ফেসবুকে যৌনতার ছবি, পুলিশ সুপারের কাছে ইমামদের অভিযোগ। দুনীতিবাজ মাফিয়া মাসুদ এখন আলমডাঙ্গার কৃষি কর্মকর্তা, সারের বাড়তি দামে ঝুকিতে আলমডাঙ্গা কৃষি ও কৃষকের উৎপাদন। পূর্ব মানিক নগর মাদকদ্রব্য পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার। ঢাকা কদমতলীর মূর্তিমান আতঙ্ক আওয়ামী নেত্রী মুন্নী। বাফার ৩৪ সার গুদাম নির্মাণে ব্যপক অনিয়ম: বিসিআইসিতে ‘কোকো পরিষদ’ ব্যানারে চেয়ারম্যান ও পিডি’র ক্যাশিয়ার খ্যাত  কে এই নজরুল ইসলাম? শ্রীপুরে অটোরিক্সা চালককে অপহরণ: মুক্তিপণ আদায় ও নির্যাতনের পর উদ্ধার, গ্রেফতার-৩। রমজানকে ঘিরে উলিপুরে ব্যাপক বাজার মনিটরিং: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা, সতর্কবার্তা প্রশাসনের। নৌপরিবহন অধিদপ্তরের ইঞ্জিনিয়ার আবুল বাশারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি উদ্যোগে ময়মনসিংহে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বহুল প্রচারিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সারাক্ষণ বার্তার প্রকাশক দম্পতির একমাত্র সন্তান অবন্তিকা দাসের জন্মদিন উদযাপন।

বালিয়াডাঙ্গীতে গোপন গোডাউনে অভিযান, প্রায় ৯ লাখ টাকার অবৈধ সার জব্দ।

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:১১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • ১৫৪ জন সংবাদটি পড়েছেন

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় একটি গোপন গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ৯ লাখ টাকার অবৈধভাবে মজুদকৃত সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত চলা এই অভিযানে ৭১৫ বস্তা সার জব্দ করা হয় যার বাজারমূল্য আনুমানিক ৮ লাখ ৬০ হাজার ২৫০ টাকা।

অভিযানটি পরিচালিত হয় উপজেলার লাহেরী ইউনিয়নের ঠুমনিয়া পাগলা বাজার এলাকার করিম উদ্দিন আপন (৩২) এর মালিকানাধীন একটি গোপন গোডাউনে। জানা গেছে, করিম উদ্দিন আপন স্থানীয় লাহিড়ী বাজারের সারের ব্যবসায়ী শাজাহানের ভাই। এলাকাবাসীর অভিযোগ অনুযায়ী, শাজাহানের চারটি সারের লাইসেন্স থাকলেও এই সারের মজুদ ছিল লাইসেন্সবিহীন গোডাউনে এবং তা ছিল গোপন।

অভিযানে নেতৃত্ব দেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মফিজুর রহমান। তার সঙ্গে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল, পুলিশ সদস্যসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

জব্দকৃত সারগুলোর মধ্যে রয়েছে ৪১৫ বস্তা ইউরিয়া (মূল্য ৫,৬০,২৫০ টাকা) ও ৩০০ বস্তা এমওপি সার (মূল্য ৩,০০,০০০ টাকা)। সব মিলিয়ে জব্দকৃত সার ছিল ৩৫.৭৫ মেট্রিক টন ওজনের।

অভিযান শেষে গোডাউনটি সিলগালা করা হয় এবং করিম উদ্দিন আপনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং সারের নিয়ন্ত্রিত বিতরণ বিধিমালা অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও মফিজুর রহমান বলেন, “কৃষি খাতে যেন কৃত্রিম সংকট সৃষ্টি না হয়, সে লক্ষ্যে আমরা নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছি। কেউ অবৈধভাবে সার মজুদ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি সারাক্ষণ বার্তাকে জানান, জব্দকৃত সার স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হবে এবং বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে রমজান মাসে ফেসবুকে যৌনতার ছবি, পুলিশ সুপারের কাছে ইমামদের অভিযোগ।

বালিয়াডাঙ্গীতে গোপন গোডাউনে অভিযান, প্রায় ৯ লাখ টাকার অবৈধ সার জব্দ।

আপডেট সময় : ১০:১১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫