ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
চার শিক্ষাব্যবস্থা, চার বাংলাদেশ: রাষ্ট্রের নীরব আত্মবিভাজন। রাষ্ট্রপতির আগমন ঘিরে নতুন সাজে ঠাকুরগাঁও, রাঙিয়ে তোলা হয়েছে শহর। শ্রীকৃষ্ণের আবির্ভাব: দুষ্টের দমন, শিষ্টের পালন ও সমকালীন পৃথিবীতে কৃষ্ণের প্রাসঙ্গিকতা। ভাঙ্গার আলগীর ঝালডাঙ্গা বিলে শতাধিক নৌকার মহারণ, সেরা রাজৈরের ‘বৈতরণী’। শ্রীকৃষ্ণের আবির্ভাবের বার্তা: অশুভের বিরুদ্ধে শুভবোধের জাগরণ- অপর্ণা রায় দাস। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা: প্রাণিসম্পদ অধিদপ্তরে আউট সোর্সিং এর কাজ শতভাগ আওয়ামী প্রতিষ্ঠানের দখলে! এনআরবিসি ব্যাংকে চিহ্নিত লুটেরা চক্রের অপতৎপরতা! শাহজালাল ইসলামী ব্যাংকের বরিশাল শাখার ম্যানেজার হিসেবে যোগ দিলেন আবুল কালাম আজাদ নজরুল বর্ষ ও আমাদের সাংস্কৃতিক উন্নয়ন: বিদ্রোহী কবির প্রাসঙ্গিকতা ও উত্তরাধিকার। যেভাবে বিএনপির প্রতিষ্ঠা , সংকটের ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনৈতিক অভিযাত্রা।

মাদারীপুরের শিবচরে বিছানার উপর থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার।

মাদারীপুরের শিবচরে ঘরের মধ্যে থেকে এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১ টার দিক জেলার শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের চর কাঁচিকাটা গ্রামের মৃত সাদেক হাওলাদারের স্ত্রী রেনু বেগমকে (৬০) মোবাইল ফোনে সাড়া না পেয়ে তার মেয়ে প্রতিবেশীদের ফোন করে। পরে প্রতিবেশী লোকজন রেনু বেগমের ঘর তালাবদ্ধ অবস্থায় দেখতে পেয়ে জানালা দিয়ে ভিতরে বিছানায় রেনু বেগমকে শুয়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে তালা ভেঙ্গে ঘরের ভিতর থেকে গলাকাটা অবস্থায় রেনু বেগমের লাশ উদ্ধার করে। ঘরের মধ্যে বিভিন্ন মালামাল ছড়ানো ছিল। রেনু বেগমকে হত্যা করে চুরির ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের ধারনা। গত প্রায় এক মাস আগেও এই ঘরে একবার চুরির ঘটনা ঘটেছিল।

শিবচর থানার অফিসার ইন চার্জ(ওসি) রকিবুল ইসলাম সারাক্ষণ বার্তাকে বলেন, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করছে। এই মূহুর্তে তদন্ত ছাড়া কোন কিছুই বলা যাচ্ছে না।

২২.০৯.২০২৫

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

চার শিক্ষাব্যবস্থা, চার বাংলাদেশ: রাষ্ট্রের নীরব আত্মবিভাজন।

মাদারীপুরের শিবচরে বিছানার উপর থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার।

আপডেট সময় : ০৯:৫৮:০২ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫