ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
চার শিক্ষাব্যবস্থা, চার বাংলাদেশ: রাষ্ট্রের নীরব আত্মবিভাজন। রাষ্ট্রপতির আগমন ঘিরে নতুন সাজে ঠাকুরগাঁও, রাঙিয়ে তোলা হয়েছে শহর। শ্রীকৃষ্ণের আবির্ভাব: দুষ্টের দমন, শিষ্টের পালন ও সমকালীন পৃথিবীতে কৃষ্ণের প্রাসঙ্গিকতা। ভাঙ্গার আলগীর ঝালডাঙ্গা বিলে শতাধিক নৌকার মহারণ, সেরা রাজৈরের ‘বৈতরণী’। শ্রীকৃষ্ণের আবির্ভাবের বার্তা: অশুভের বিরুদ্ধে শুভবোধের জাগরণ- অপর্ণা রায় দাস। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা: প্রাণিসম্পদ অধিদপ্তরে আউট সোর্সিং এর কাজ শতভাগ আওয়ামী প্রতিষ্ঠানের দখলে! এনআরবিসি ব্যাংকে চিহ্নিত লুটেরা চক্রের অপতৎপরতা! শাহজালাল ইসলামী ব্যাংকের বরিশাল শাখার ম্যানেজার হিসেবে যোগ দিলেন আবুল কালাম আজাদ নজরুল বর্ষ ও আমাদের সাংস্কৃতিক উন্নয়ন: বিদ্রোহী কবির প্রাসঙ্গিকতা ও উত্তরাধিকার। যেভাবে বিএনপির প্রতিষ্ঠা , সংকটের ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনৈতিক অভিযাত্রা।

দুদকের অভিযানে ঘুষের টাকাসহ কাস্টমস কর্মকর্তা ও এনজিও সদস্য গ্রেফতার।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ৩৩৫ জন সংবাদটি পড়েছেন

দুদকের অভিযানে ঘুষের টাকাসহ কাস্টমস কর্মকর্তা ও এনজিও সদস্য গ্রেফতার

গ্রেফতার রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী স্থানীয় একটি এনজিওর সদস্য হাসিবুর রহমান।

যশোরের বেনাপোল কাস্টমস হাউসে ঘুষের টাকাসহ এক রাজস্ব কর্মকর্তাসহ ২ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে দুর্নীতি দমন কমিশন (দুদক) যশোর জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, এদিন বিকেলে দুদকের যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দীন আহমেদের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করেন। হঠাৎ করেই দুদকের দল বেনাপোল কাস্টমস হাউসে প্রবেশ করে রাজস্ব, মূল্যায়ন ও প্রশাসনিক শাখাসহ বিভিন্ন কক্ষে তল্লাশি চালায়। অভিযান চলাকালে ঘুষ লেনদেনের নগদ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী স্থানীয় একটি এনজিওর সদস্য হাসিবুর রহমানকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

দুদকের উপপরিচালক সালাউদ্দীন আহমেদ বলেন, গোপন সূত্রে তথ্য পাওয়া যায় যে, কাস্টমস হাউসে ঘুষ বাণিজ্য চলছে এবং বিপুল অংকের টাকা লেনদেন হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতেই আমরা অভিযান চালাই। ঘটনাস্থল থেকেই ঘুষের টাকা উদ্ধারসহ দু’জনকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া কাস্টম্‌সের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্পৃক্ততা খতিয়ে দেখতে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

চার শিক্ষাব্যবস্থা, চার বাংলাদেশ: রাষ্ট্রের নীরব আত্মবিভাজন।

দুদকের অভিযানে ঘুষের টাকাসহ কাস্টমস কর্মকর্তা ও এনজিও সদস্য গ্রেফতার।

আপডেট সময় : ০৭:৪১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫