ঢাকা ০১:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
মডেল থানা পুলিশ কর্তৃক ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। বাতিল ওয়াবিবাদি গোত্রবাদী সৌদি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা দিবস ২৩শে সেপ্টেম্বর(১৯৩২)কে মহা প্রলয়ংকর আঁধার দিবস হিসেবে ঘোষনা আল্লামা ইমাম হায়াতের নবীনগরে পূর্বশত্রুতার জেরে হামলায় আহত ব্যক্তির মৃত্যু শার্শা থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতিসহ আটক-২ খুলনায় নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার কক্সবাজারে সাইফুল হত্যা মামলার আসামি ২৪ ঘণ্টায় গ্রেপ্তার পরিকল্পিত সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পলাশবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ  কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি হালুয়াঘাট সীমান্তে বাড়ছে উদ্বেগ,বিজিবির টহল জোরদারের পাশাপাশি হাতির উপদ্রব ও সীমান্তঘেঁষা মানুষের নিরাপত্তা নিয়ে শঙ্কা নেত্রকোনায় বৌ-ভাত অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাজপথের নির্ভীক ত্যাগী নেত্রী হেলেন জেরিন খানকে টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে দেখতে চায় তৃণমূলের কর্মীরা।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫২০ জন সংবাদটি পড়েছেন

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে মাদারীপুর-২ সংসদীয় আসনে ব্যাপক জনপ্রিয় নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ধানের শীষের প্রার্থী জাহান্দার আলী জাহানকে সমর্থন দিয়ে তার অনুসারী নেতা কর্মীদের ধানের শীষের পক্ষে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানান। ফলশ্রুতিতে জাহান্দার আলী জাহান ব্যাপক ব্যবধানে এমপি নির্বাচিত হন।তারই ধারাবাহিকতায় এবারের মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে বিএনপির ত্যাগী নেত্রী ও রাজপথের লড়াকু সৈনিক হেলেন জেরিন খানকে দেখতে চান মাদারীপুরের সাধারণ মানুষ ও তৃণমূলের নেতাকর্মীরা। কেবল আঞ্চলিক জনপ্রিয়তাই নয়, বরং দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার, জাতীয় পর্যায়ে গ্রহণযোগ্যতা এবং মিডিয়ায় দলের পক্ষে জোরালো অবস্থানের কারণে বর্তমানে তিনি রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।

দলীয় সূত্র জানায়, বিএনপির দুঃসময়ে রাজপথে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ায় আটক হয়েছেন এবং প্রায় ১৪টি মামলার আসামি হওয়া সত্ত্বেও তিনি আদর্শ থেকে বিচ্যুত হননি। বর্তমানে তিনি জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিএনপির কেন্দ্রীয় সহ-শিক্ষা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

হেলেন জেরিন খানের রাজনৈতিক পথচলা শুরু ছাত্রজীবন থেকেই। ১৯৯১ সালে ইডেন কলেজ ছাত্রী সংসদ নির্বাচনে ভিপি নির্বাচিত হওয়ার মাধ্যমে তিনি জাতীয় ছাত্র রাজনীতিতে নিজের অবস্থান দৃঢ় করেন। পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি এবং মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সংরক্ষিত আসনের সংসদ সদস্য থাকাকালে এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বিভিন্ন টেলিভিশনের টকশোতে যুক্তিনির্ভর বক্তব্য, শান্ত অথচ দৃঢ় উপস্থাপনা এবং শহীদ জিয়ার আদর্শ ও তারেক রহমানের দিকনির্দেশনা সাবলীলভাবে তুলে ধরার জন্য তিনি জাতীয়ভাবে সমাদৃত। মিডিয়ায় তার উপস্থিতি দলের নেতাকর্মীদের আত্মবিশ্বাস জোগাতে এবং প্রতিপক্ষের যুক্তি খণ্ডনে ইতিবাচক ভূমিকা রাখছেন অবিরাম। হেলেন জেরিন খানের মতো ত্যাগী ও স্বজ্জন নেত্রীকে মূল্যায়িত করলে উপকৃত হবে রাষ্ট্র, সমাজ,দল ও এদেশের আপামর জনসাধারণ। দূরদর্শী, পরিপূর্ণ পরিণত একজন রাষ্ট্রনায়কের প্রতি মাদারীপুর তথা বাংলাদেশের আপামর জনসাধারণের প্রাণের স্পন্দিত ভাবাবেগের যোগ্য সম্মান দিতে কুন্ঠিতবোধ করবেন না ।এটি সকলের প্রত্যাশা।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

মডেল থানা পুলিশ কর্তৃক ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

রাজপথের নির্ভীক ত্যাগী নেত্রী হেলেন জেরিন খানকে টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে দেখতে চায় তৃণমূলের কর্মীরা।

আপডেট সময় : ১১:১৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬