ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
হুথি ও সৌদি আরবের মধ্যে যুদ্ধবিরতি আজ থেকে ভেঙে গেল। ইরানি বিমানকে আটকাতে ইয়েমেনের রাজধানী সানা বিমানবন্দরে বিমান হামলা। কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। মুছাপুরে নদীভাঙন আতঙ্ক, জিওব্যাগ ও স্লুইসগেট পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন। ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস। ঝিনাইদহের মহেশপুর পৌরসভার ড্রেনে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট-সার জব্দ, ২২ পাচারকারী আটক। নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য। দিনাজপুরে তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি হস্তান্তর। প্রধানমন্ত্রীর সফরে পাথর নিক্ষেপ: রাষ্ট্রের নিরাপত্তা ও রাজনৈতিক শিষ্টাচারের প্রতি চ্যালেঞ্জ। বদলি বাণিজ্য’ নাকি প্রধান প্রকৌশলীর চেয়ার দখলের ব্লু-প্রিন্ট ? গণপূর্তে অভিযোগ-পাল্টা অভিযোগে নতুন বিস্ফোরণ!

২৯তম বিসিএস-(ব্যাচ) পিএসসির সুপারিশ না পাওয়া ৯৫ ভুয়া বিসিএস ক্যাডারের একজন মমতাজ বেগম এখন কুষ্টিয়ার জোনাল সেটেলমেন্ট অফিসার।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৭৯ জন সংবাদটি পড়েছেন

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভুয়া বিসিএস ক্যাডাররা নিজেদের অনেকটা আড়ালে রাখার চেষ্টা চালাচ্ছেন। বিগত সরকারের সময়ে প্রশাসন থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে নিজেদের জাহির করতেন; গেল দেড় বছরে সে প্রবণতা থেকেও বিরত থাকছেন তারা। এরপরও ৯৫ ভুয়া বিসিএস ক্যাডারের মধ্যে কে কোথায় কর্মরত তা জানার চেষ্টা করে সারাক্ষণ বার্তা। তালিকা ধরে খোঁজ নিয়ে প্রাথমিকভাবে ১২ জনের বর্তমান কর্মস্থলের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। বাকিদের বিষয়ে সারাক্ষণ বার্তার অনুসন্ধান চলমান রয়েছে।

২৯তম বিসিএসের অন্যতম প্রভাবশালী ক্যাডার হিসেবে পরিচিত মমতাজ বেগম এখন ভূমি মন্ত্রণালয়ের উপসচিব। কর্মরত আছেন কুষ্টিয়ার জোনাল সেটেলমেন্ট অফিসার হিসেবে। এর আগে তিনি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার, সিনিয়র সহকারী কমিশনার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ঢাকার মতিঝিল ও ক্যান্টনমেন্ট সার্কেলের সহকারী কমিশনার—ভূমি (এসিল্যান্ড), নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবেও কাজ করেছেন। শরীয়তপুরের ভেদরগঞ্জের মেয়ে মমতাজ আওয়ামী লীগের আমলে নিজেকে সাবেক ছাত্রলীগ নেত্রী হিসেবে পরিচয় দিতেন এবং নিজের অফিসকক্ষে শেখ হাসিনার সঙ্গে তোলা ছবি টানিয়ে রাখতেন। ইউএনও থাকাকালীন সময়ে শেখ মুজিবুর রহমানের ১ হাজার ২০০ ছবি নিয়ে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে চার কিলোমিটার দীর্ঘ এলাকাজুড়ে গ্যালারি স্থাপন করেছিলেন তিনি।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

হুথি ও সৌদি আরবের মধ্যে যুদ্ধবিরতি আজ থেকে ভেঙে গেল। ইরানি বিমানকে আটকাতে ইয়েমেনের রাজধানী সানা বিমানবন্দরে বিমান হামলা।

২৯তম বিসিএস-(ব্যাচ) পিএসসির সুপারিশ না পাওয়া ৯৫ ভুয়া বিসিএস ক্যাডারের একজন মমতাজ বেগম এখন কুষ্টিয়ার জোনাল সেটেলমেন্ট অফিসার।

আপডেট সময় : ০৩:২১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬