ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
মতুয়া পরিচয়ের উত্থান। বঞ্চনা থেকে আত্মমর্যাদার সংগ্রাম। জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলি লারিজানি ইসরাইলের হামলায় নিহত। পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ। মাধবপুর মডেল প্রেসক্লাবের সদস্যদের অংশগ্রহণে ইফতার ও আলোচনা সভা। ভেজাল ওষুধের মহোৎসব নীরব দর্শক ঔষধ প্রশাসন অধিদপ্তর! গণপূর্তে ‘ত্রিমুখী সিন্ডিকেট’, কাগজে কাজ, মাঠে শূন্য—কোটি টাকার লুটের অভিযোগে তোলপাড় !   ড.দেবপ্রিয় ভট্টাচার্য অদম্য মেধাবী ও আধুনিক অর্থনীতিবিদের এক অনুকরণীয় অনুপ্রেরণা। কালের সাক্ষী হয়ে আজও নিজেকে মেলে ধরেছে উলপুর জমিদার বাড়ি। সাংবাদিক সুরক্ষা কল্যাণ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। নড়াইলে খাল খনন কাজের উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

মাধবপুর মডেল প্রেসক্লাবের সদস্যদের অংশগ্রহণে ইফতার ও আলোচনা সভা।

মাধবপুর মডেল প্রেসক্লাবের সদস্যদের অংশগ্রহণে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৮ মার্চ,২৬) মাধবপুর থানার পাশের শ্যামলী পাড়ায় অবস্থিত ক্লাব কার্যালয়ে বিকালে এ আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন এশিয়ান টিভির সাংবাদিক ও মাধবপুর মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আজিজুর রহমান জয়। অনুষ্ঠানে প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—সাংবাদিক মুজাহিদ মসি, সাধারণ সম্পাদক ফরাসউদ্দিন, কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম, কার্যনির্বাহী সদস্য ইফাজ খান এবং সদস্য মোহাম্মদ বেলাল হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী নারায়ণ সরকার নয়ন। তিনি অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

আলোচনা সভায় সদস্যরা ক্লাবের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং মাঠ পর্যায়ের সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।

এসময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে সিনিয়র সহ-সভাপতি মুজাহিদ মসিকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়। এছাড়া প্রবাসী আব্দুল আজিজকে আজীবন সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

অনুষ্ঠান শেষে দোয়া ও ইফতারের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘটে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

মতুয়া পরিচয়ের উত্থান। বঞ্চনা থেকে আত্মমর্যাদার সংগ্রাম।

মাধবপুর মডেল প্রেসক্লাবের সদস্যদের অংশগ্রহণে ইফতার ও আলোচনা সভা।

আপডেট সময় : ১০:২৯:৪১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬