ঢাকা ১২:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
একটি স্বপ্নের নাম মর্ম মাধুর্য বসু (তাথৈ) শুভ জন্মদিন, আমাদের প্রাণের আলো। হাওর ভ্রমণ মুহূর্তেই রূপ নিল আজীবনের শোকে। যে বাবা পরিবারের সঙ্গে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলেন, শেষ পর্যন্ত নিজের জীবন দিয়েই বাঁচিয়ে গেলেন মেয়েকে! কালিগঞ্জ উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে সহকর্মীর হামলায় মেডিকেল টেকনোলজিস্ট আহত একজন শিক্ষকের হাতজোড়, একদল শিক্ষার্থীর কান্না—আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য এক নির্মম প্রশ্ন। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ও পুলিশি অত্যাচারের প্রতিবাদে মহা মিছিল, ধর্মতলা উত্তাল।  ভক্তদের আনন্দ-উচ্ছ্বাসে উদযাপিত হলো পবিত্র উল্টো রথযাত্রা। সরকারের গুরুত্বপূর্ণ ১২ সংস্থার শীর্ষ পদে বিএনপির ১২ নেতা চুক্তিভিত্তিক নিয়োগ। সরকারের গুরুত্বপূর্ণ ১২ সংস্থার শীর্ষ পদে বিএনপির ১২ নেতা চুক্তিভিত্তিক নিয়োগ। রাউজান ফকিরহাটে বর্ণাঢ্য আয়োজনে উল্টো রথযাত্রা সম্পন্ন। রাষ্ট্রপতির দায়মুক্তি বনাম জবাবদিহি: বাংলাদেশের সংবিধানের ৪৮, ৫০, ৫১, ৫২ ও ৫৪ অনুচ্ছেদের আলোকে একটি সাংবিধানিক বিশ্লেষণ।

তিনটি পিকআপ গাড়ি সহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার।

মাদারীপুরের শিবচরে অভিযান চালিয়ে ৩টি চোরাই পিকআপ গাড়িসহ আন্তঃজেলা চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার (১৭ মে,২৬) বিকেলে উপজেলার মাদবরের চর ইউনিয়নের ভ্যালি ব্রিজ সংলগ্ন একটি গ্যারেজ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মাদারীপুরের শিবচর উপজেলার বাকরকান্দি এলাকার মৃত আব্দুল হামিদ মোল্যার ছেলে ফারুক মোল্যা (৪৫) এবং নড়াইল জেলার নড়াগাতী থানার বি পাটনা এলাকার মৃত মধু বিশ্বাসের ছেলে অন্তুর বিশ্বাস (২৫)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি রাজৈর উপজেলার টেকেরহাট স্লুইসগেট এলাকা থেকে রিপন শেখ নামে এক ব্যক্তির একটি পিকআপ গাড়ি চুরি হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে গাড়ির মালিক রাজৈর থানায় একটি চুরির মামলা দায়ের করেন। মামলার পর গাড়িটি উদ্ধারে মাঠে নামে পুলিশ।পরবর্তীতে শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন কাদেরের নেতৃত্বে রাজৈর থানার অফিসার ইনচার্জ   আমিনুল ইসলাম ও ওসি (তদন্ত) কুতুব উদ্দিন আহম্মেদের সমন্বয়ে পুলিশের একটি চৌকস দল অভিযানে নামেন।

তথ্য-প্রযুক্তির সহায়তায় চোর চক্রের অবস্থান সনাক্ত করে রবিবার বিকেল ৩টার দিকে শিবচরের ভ্যালি ব্রিজ এলাকার একটি গ্যারেজে অভিযান চালানো হয়।অভিযানকালে রাজৈর থেকে চুরি হওয়া পিকআপসহ মোট ৩টি পিকআপ গাড়ি জব্দ করে পুলিশ। আটককৃত ব্যক্তিরা জব্দকৃত বাকি দুটি গাড়ির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা চোর চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে মাদারীপুরসহ আশপাশের বিভিন্ন জেলায় গাড়ি চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

রাজৈর থানার অফিসার ইনচার্জ  আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সারাক্ষণ বার্তাকে জানান, চুরি যাওয়া গাড়ি উদ্ধারসহ মোট ৩টি পিকআপ জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এই চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের ধরতেও পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

একটি স্বপ্নের নাম মর্ম মাধুর্য বসু (তাথৈ) শুভ জন্মদিন, আমাদের প্রাণের আলো।

তিনটি পিকআপ গাড়ি সহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার।

আপডেট সময় : ০৯:৪৬:১৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬