ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার। এক মাসের সন্মানী ভাতা দেওয়ার ঘোষণা করলেন প্রধান মন্ত্রীর ত্রান তহবিলে এ. কে. এম. ফজলুল হক মিলন। নিষিদ্ধ সময়ে সুন্দরবনের বিষযুক্ত ১৫০ কেজি চিংড়ি সহ নৌকা জব্দ। কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হলেন মোঃ খসরুজ্জামান (জি. এস. শরীফ)। রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক আনন্দভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কাপাসিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়লো ৮ দোকান ও বসতবাড়ি, ক্ষয়ক্ষতি কোটি টাকা। চারঘাটে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেফতার। সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় বেরিয়ে এলো ‘থলের বিড়াল’ • তদন্তে দোষী সাব্যস্ত এসি ল্যান্ডের শাস্তিমূলক বদলি। রাজশাহীতে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ*  হুমকির মুখে ভুক্তভোগী, চন্দ্রিমা থানায় লিখিত অভিযোগ। নন্দীগ্রামে ভাটগ্রাম ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম।

মাগুরায় শিক্ষক নামের কলংক, ছাত্রীদের কু-প্রস্তাব ও ইভটিজিং করেন বাংলা বিভাগের শিক্ষক! 

মাগুরার সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও একাদশ শ্রেণির শ্রেণি শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীকে অশালীন ও কু-প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কলেজজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগকারী সিনহা হক কলেজটির মানবিক বিভাগের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

গত ৩০ এপ্রিল কলেজ অধ্যক্ষ বরাবর দেওয়া লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন,বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. দেলোয়ার হোসেন খান শ্রেণি কার্যক্রমের সুযোগ নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সরাসরি তাকে অশালীন ও কুরুচিপূর্ণ প্রস্তাব দিয়ে আসছেন। অভিযোগের সঙ্গে কিছু প্রমাণও সংযুক্ত করা হয়েছে বলে দাবি করেন তিনি।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, এর আগেও একই শিক্ষকের বিরুদ্ধে অনুরূপ অভিযোগ উঠেছিল। তবে অজ্ঞাত কারণে তখন কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ তৈরি হয়েছে।

অভিযোগপত্রে সিনহা হক বলেন,ঘটনার পর থেকে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। অন্যান্য শিক্ষার্থীরাও আতঙ্কের মধ্যে রয়েছে। এর সুষ্ঠু বিচার না হলে স্বাভাবিক জীবনে ফেরা কঠিন হয়ে পড়বে।

এ বিষয়ে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ বলেন, “আমি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক মো. দেলোয়ার হোসেন খান বলেন,আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা,বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমাকে সামাজিকভাবে হেয় করার জন্য একটি মহল অপপ্রচার চালাচ্ছে।

মাগুরা জেলা শিক্ষা অফিসার বলেন,শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের অভিযোগ অত্যন্ত স্পর্শকাতর। কলেজ প্রশাসনের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ের এক কর্মকর্তা বলেন,ভুক্তভোগী পক্ষ আইনগত সহায়তা চাইলে অথবা লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সচেতন মহল দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার।

মাগুরায় শিক্ষক নামের কলংক, ছাত্রীদের কু-প্রস্তাব ও ইভটিজিং করেন বাংলা বিভাগের শিক্ষক! 

আপডেট সময় : ১২:৪৯:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬