ঢাকা ০৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
১৭ বছর যাবত যুবলীগ নেতা সাঈদ মীরের দখলে মাগুরা জেলা বাস মিনিবাস মালিক মালিক গ্রুপের কর্তৃত্ব! জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা। ভাইরাল গান, ভাইরাল বিতর্ক: একজন শিক্ষকের সাংস্কৃতিক স্বাধীনতা নাকি পেশাগত দায়বদ্ধতার প্রশ্ন? বিয়ের আশ্বাসে সুন্দরী নারীর দেহভোগ: অতিরিক্ত ডিআইজি জহিরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। মাগুরার সাবেক এসপি জহিরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। রাজৈর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মরিয়ম মুজাহিদার রিটে হাইকোর্টের আদেশ শিক্ষা অধিদপ্তরের সাবেক দুই মহা-পরিচালককে তলব। শিক্ষার পরিবেশ উন্নয়নে হাড়িভাসা ইউপির উদ্যোগ, ১৭ বিদ্যালয়ে ফ্লোর ম্যাট প্রদান। ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ছানি রোগী বাছাই। ঠাকুরগাঁওয়ে সারের সিন্ডিকেটের অভিযোগ, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রির দাবি। ফতুল্লায় শামীম ওসমানের আস্থাভাজন আওয়ামীলীগ নেতা রাজ্জাক গ্রেফতারে জনমনে স্বস্তি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাঁধে দুর্নীতির ভুত: চার মাস ধরে আটকে রাখা হয়েছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্পের টেন্ডারের ফাইল!

কুমিল্লায় ক্যান্সার আক্রান্তদের মাঝে নগদ সহায়তা ও ঔষধি চারা বিতরণ।

কুমিল্লার দেবীদ্বারে ৩৮ জন অসহায় ও দরিদ্র ক্যান্সার রোগীর মাঝে আর্থিক সহায়তা, ঔষধি গাছের চারা ও বিভিন্ন ফল-সবজির বীজ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১২ জুন,২৬) বিকেল ৩:০০টায় দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ মিলনায়তনে “রেইজ ইয়োর হ্যান্ডস ফর নিডস ক্যান্সার পেশেন্টস” গ্রুপের উদ্যোগে এবং “দেবীদ্বার উপজেলা জনকল্যাণ সংঘ”-এর সহযোগিতায় এ মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নবনির্বাচিত চেয়ারম্যান ও দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আহসান পারভেজ।

তিনি বলেন, “ক্যান্সার রোগীদের শুধু ওষুধ নয়, প্রয়োজন মানসিক শক্তি ও সামাজিক সমর্থন। ক্যান্সার একটি পরিবারের জন্য শুধু শারীরিক কষ্ট নয়, বড় ধরনের অর্থনৈতিক সংকটও বয়ে আনে। তাই সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসা উচিত।”

তিনি আরও বলেন, “নিজেদের রোগী নয়, যোদ্ধা হিসেবে ভাবুন। ইতিবাচক মানসিকতা আপনাদের সুস্থ জীবনের পথে এগিয়ে নেবে।” জনসংযোগ ও প্রচার সম্পাদক দেবিদ্বার ফর ক্যানসার কেয়ার ফাউন্ডেশন (সিসিসিএফ)ও

ঢাকার সরকারি বাংলা কলেজের মৃত্তিকা বিভাগের অধ্যাপক ও ক্যান্সারজয়ী প্রফেসর ড. জেসমিন পারভীন সীমার সভাপতিত্বে এবং মো. সফিউল্লাহ সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে, সমাজসেবক ও রাজনীতিক মো. আনোয়ার হোসেন ভুলু পাঠান, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, সমাজসেবক মো. মোজাফ্ফর আহমেদ, মোস্তাফিজুর রহমান মাসুদ, সাংবাদিক সৈয়দ খলিলুর রহমান বাবুল এবং ক্যান্সার আক্রান্ত মো. শাহ আলম।

স্বাগত বক্তব্য দেন ব্যাংক কর্মকর্তা মো. আব্দুস সালাম মুন্সী। অনুষ্ঠানে ক্যান্সার বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেন ডা. মো. আল আমিন ও ডা. মো. সাহেদ কামাল।

অনুষ্ঠানে গলা, ফুসফুস, স্তন, জরায়ু, ব্লাড ও ব্রেইন ক্যান্সারসহ বিভিন্ন ধরনের ক্যান্সারে আক্রান্ত ৩৮ জন রোগীকে জনপ্রতি ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি তাদের মাঝে ক্যান্সার প্রতিরোধী ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক বিভিন্ন ঔষধি গাছের চারা এবং ফল ও সবজির বীজ বিতরণ করা হয়।

সহায়তা গ্রহণকারী এক রোগীর স্বজন বলেন, “চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে আমরা দিশেহারা হয়ে পড়েছিলাম। এই সহায়তা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি।”

সভাপতির বক্তব্যে ড. জেসমিন পারভীন সীমা বলেন, “আমি নিজেও ক্যান্সারের সঙ্গে লড়াই করেছি। সেই অভিজ্ঞতা থেকেই সমাজের প্রতি দায়িত্ববোধ থেকে এই উদ্যোগ নিয়েছি। অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে পারাই আমার সবচেয়ে বড় সার্থকতা।”

অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে মানবিকতা ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে এ আয়োজন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

১৭ বছর যাবত যুবলীগ নেতা সাঈদ মীরের দখলে মাগুরা জেলা বাস মিনিবাস মালিক মালিক গ্রুপের কর্তৃত্ব! জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা।

কুমিল্লায় ক্যান্সার আক্রান্তদের মাঝে নগদ সহায়তা ও ঔষধি চারা বিতরণ।

আপডেট সময় : ১১:২৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬