ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
হুথি ও সৌদি আরবের মধ্যে যুদ্ধবিরতি আজ থেকে ভেঙে গেল। ইরানি বিমানকে আটকাতে ইয়েমেনের রাজধানী সানা বিমানবন্দরে বিমান হামলা। কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। মুছাপুরে নদীভাঙন আতঙ্ক, জিওব্যাগ ও স্লুইসগেট পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন। ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস। ঝিনাইদহের মহেশপুর পৌরসভার ড্রেনে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট-সার জব্দ, ২২ পাচারকারী আটক। নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য। দিনাজপুরে তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি হস্তান্তর। প্রধানমন্ত্রীর সফরে পাথর নিক্ষেপ: রাষ্ট্রের নিরাপত্তা ও রাজনৈতিক শিষ্টাচারের প্রতি চ্যালেঞ্জ। বদলি বাণিজ্য’ নাকি প্রধান প্রকৌশলীর চেয়ার দখলের ব্লু-প্রিন্ট ? গণপূর্তে অভিযোগ-পাল্টা অভিযোগে নতুন বিস্ফোরণ!

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গোয়ালঘর থেকে ৬ কেজি গাঁজা উদ্বার। গ্রেপ্তার-২।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া শশীদল ইউনিয়নের মানরা (পশ্চিমপাড়া-গাঙ্গপাড়) এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।

শুক্রবার (২৬ জুন,২৬) বিকেলে উপজেলার শশীদল ইউনিয়নের মানরা (পশ্চিমপাড়া-গাঙ্গপাড়) এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা আসামীরা হলেন মো. বাবুল ওরফে বাবু (২৫), পিতা: আব্দুল কুদ্দুছ এবং মো. আল-আমিন (৩৮), পিতা: মৃত আব্দুস সাত্তার। তাদের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের হারুয়া (বড় উত্তমপুর) এলাকায়।

থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল আনুমানিক ৪টা ১৫ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার উপ-পরিদর্শক (এস.আই) ডিএমএ মজিদের নেতৃত্বে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের মানরা (পশ্চিমপাড়া-গাঙ্গপাড়) এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আবু জাহানের বসতবাড়ির পরিত্যক্ত গোয়ালঘর থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাদের কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হবে বলে তিনি জানান।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

হুথি ও সৌদি আরবের মধ্যে যুদ্ধবিরতি আজ থেকে ভেঙে গেল। ইরানি বিমানকে আটকাতে ইয়েমেনের রাজধানী সানা বিমানবন্দরে বিমান হামলা।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গোয়ালঘর থেকে ৬ কেজি গাঁজা উদ্বার। গ্রেপ্তার-২।

আপডেট সময় : ০৭:৩৬:২২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬