ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
হাওর ভ্রমণ মুহূর্তেই রূপ নিল আজীবনের শোকে। যে বাবা পরিবারের সঙ্গে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলেন, শেষ পর্যন্ত নিজের জীবন দিয়েই বাঁচিয়ে গেলেন মেয়েকে! কালিগঞ্জ উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে সহকর্মীর হামলায় মেডিকেল টেকনোলজিস্ট আহত একজন শিক্ষকের হাতজোড়, একদল শিক্ষার্থীর কান্না—আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য এক নির্মম প্রশ্ন। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ও পুলিশি অত্যাচারের প্রতিবাদে মহা মিছিল, ধর্মতলা উত্তাল।  ভক্তদের আনন্দ-উচ্ছ্বাসে উদযাপিত হলো পবিত্র উল্টো রথযাত্রা। সরকারের গুরুত্বপূর্ণ ১২ সংস্থার শীর্ষ পদে বিএনপির ১২ নেতা চুক্তিভিত্তিক নিয়োগ। সরকারের গুরুত্বপূর্ণ ১২ সংস্থার শীর্ষ পদে বিএনপির ১২ নেতা চুক্তিভিত্তিক নিয়োগ। রাউজান ফকিরহাটে বর্ণাঢ্য আয়োজনে উল্টো রথযাত্রা সম্পন্ন। রাষ্ট্রপতির দায়মুক্তি বনাম জবাবদিহি: বাংলাদেশের সংবিধানের ৪৮, ৫০, ৫১, ৫২ ও ৫৪ অনুচ্ছেদের আলোকে একটি সাংবিধানিক বিশ্লেষণ। রাষ্ট্রপতির পদত্যাগের পর বাংলাদেশের সাংবিধানিক উত্তরণ: ব্যক্তি নয়, প্রতিষ্ঠানের বিজয় নিশ্চিত করতে হবে।

হজযাত্রীর লাগেজ নিয়ে দুই গ্রামের সংঘর্ষে আহত ১০।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক হজযাত্রীর সৌদি আরবে ফেলে আসা লাগেজ উদ্ধার নিয়ে উত্তেজনা থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শনিবার (১৩ জুন,২৬) সকাল পৌনে ১০টার দিকে উপজেলা সদরের কদমতলী এলাকায় শাহপুর ও আড়াইবাড়ি গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শাহপুর গ্রামের এক বৃদ্ধা কসবা হজ কাফেলার মাধ্যমে পবিত্র হজ পালন শেষে দেশে ফেরেন। কিন্তু ফেরার পথে তার একটি লাগেজ সৌদি আরবে থেকে যায়। লাগেজটি ফিরিয়ে আনার বিষয়ে গত বৃহস্পতিবার ভুক্তভোগী পরিবারের সদস্যরা স্থানীয় ওই হজ এজেন্সিতে গিয়ে চাপ সৃষ্টি করলে উত্তেজনার সৃষ্টি হয়।একপর্যায়ে হজ এজেন্সিতে ভাঙচুরের ঘটনা ঘটে।

এই ঘটনার জেরে আজ সকালে কদমতলী এলাকায় শাহপুর ও আড়াইবাড়ি গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। থেমে থেমে চলা এ সংঘর্ষে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হজযাত্রীর লাগেজ সংক্রান্ত বিরোধের জের ধরে দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়, যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়।

ওসি আরও বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

হাওর ভ্রমণ মুহূর্তেই রূপ নিল আজীবনের শোকে। যে বাবা পরিবারের সঙ্গে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলেন, শেষ পর্যন্ত নিজের জীবন দিয়েই বাঁচিয়ে গেলেন মেয়েকে!

হজযাত্রীর লাগেজ নিয়ে দুই গ্রামের সংঘর্ষে আহত ১০।

আপডেট সময় : ০৯:৩০:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬