ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
সিআরএ’র নতুন সদস্যদের নিয়ে গঠনতন্ত্র পাঠদান অনুষ্ঠান সম্পন্ন বন্দরে স্বর্ণের দোকানে আলোড়ন সৃষ্টিকারী ডাকাতি: ২৪ ঘণ্টার মধ্যে ৫ ডাকাত গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার বেতাগীতে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে স্কুলছাত্রীর ৫ দাঁত ভাঙার অভিযোগ ,পলাতক আসামি ফয়সাল গ্রেপ্তার টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র-গুলিসহ তিন রোহিঙ্গা আটক ফুলবাড়ীতে আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন তোমরা তাকে যা-ই বলো, সে আমার বাবা।” বিশ্ব পর্যটন দিবস–২০২৬ উদযাপন টেকনাফে পাঁচ দিন পর পাহাড় থেকে অপহৃত সিএনজি চালক উদ্ধার মুখোশের আড়ালে জাতি: ভয়ের মহামারি ও বিবেকের সংকট

টেকনাফে পাঁচ দিন পর পাহাড় থেকে অপহৃত সিএনজি চালক উদ্ধার

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১০:২৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২২ জন সংবাদটি পড়েছেন

টেকনাফে পাঁচ দিন পর পাহাড় থেকে অপহৃত সিএনজি চালক উদ্ধার

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের টেকনাফে অপহরণের পাঁচ দিন পর মো. লোকমান মিয়া (২৫) নামে এক সিএনজি চালককে আহত অবস্থায় উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) শালবাগান ক্যাম্পের সদস্যরা। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ক্যাম্প-২৬ শালবাগানের এ/৯ ও এ/১০ ব্লকসংলগ্ন পাহাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

১৬ এপিবিএন সূত্র জানায়, শনিবার দুপুরে নিয়মিত টহলের সময় কয়েকজন রোহিঙ্গা পুলিশ সদস্যদের জানান, এ/৯ ও এ/১০ ব্লকের পাশে পাহাড়ি এলাকায় একজন ব্যক্তি পড়ে আছেন। খবর পেয়ে শালবাগান ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান চালান। পরে কাঁটাতারসংলগ্ন পাহাড়ি এলাকা থেকে আহত অবস্থায় লোকমান মিয়াকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর তাকে ক্যাম্পের ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে লোকমানের বড় ভাই আবুল হাশেমের জিম্মায় তাকে হস্তান্তর করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ২১ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে হোয়াইক্যং বাজার থেকে তিনজন যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে মৌচনী বাজারের দিকে যাচ্ছিলেন লোকমান। পরে নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী শিবিরসংলগ্ন একটি ইটভাটার সামনে যাত্রী নামিয়ে দেওয়ার পর অজ্ঞাত ব্যক্তিরা তাকে টেনে-হিঁচড়ে নিয়ে যায়। এ সময় তাকে রশি দিয়ে বেঁধে পাহাড়ি এলাকায় আটকে রাখা হয় বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।

উদ্ধার হওয়া লোকমান মিয়া চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বড়দুয়ারা গ্রামের মো. আমির হোসেনের ছেলে।

এ ঘটনায় শালবাগান এপিবিএন ক্যাম্পের জিডিতে বিষয়টি নথিভুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

সিআরএ’র নতুন সদস্যদের নিয়ে গঠনতন্ত্র পাঠদান অনুষ্ঠান সম্পন্ন

টেকনাফে পাঁচ দিন পর পাহাড় থেকে অপহৃত সিএনজি চালক উদ্ধার

আপডেট সময় : ১০:২৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬