ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
সিআরএ’র নতুন সদস্যদের নিয়ে গঠনতন্ত্র পাঠদান অনুষ্ঠান সম্পন্ন বন্দরে স্বর্ণের দোকানে আলোড়ন সৃষ্টিকারী ডাকাতি: ২৪ ঘণ্টার মধ্যে ৫ ডাকাত গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার বেতাগীতে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে স্কুলছাত্রীর ৫ দাঁত ভাঙার অভিযোগ ,পলাতক আসামি ফয়সাল গ্রেপ্তার টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র-গুলিসহ তিন রোহিঙ্গা আটক ফুলবাড়ীতে আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন তোমরা তাকে যা-ই বলো, সে আমার বাবা।” বিশ্ব পর্যটন দিবস–২০২৬ উদযাপন টেকনাফে পাঁচ দিন পর পাহাড় থেকে অপহৃত সিএনজি চালক উদ্ধার মুখোশের আড়ালে জাতি: ভয়ের মহামারি ও বিবেকের সংকট

টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র-গুলিসহ তিন রোহিঙ্গা আটক

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১১:১৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ জন সংবাদটি পড়েছেন

টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র-গুলিসহ তিন রোহিঙ্গা আটক

মোহাম্মদ হোসাইন, কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, বিস্ফোরক দ্রব্য ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বিজিবি। তাঁদের বহনকারী একটি ইজিবাইকও জব্দ করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা টাওয়ার স্টেশন বাজার এলাকায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর একটি বিশেষ অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেদা বাজার হয়ে রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রের একটি চালান নেওয়ার খবর পেয়ে বিজিবির একটি দল সকাল ১০টার দিকে লেদা বাজার এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহজনক একটি ইজিবাইক আসতে দেখে সেটিকে থামিয়ে তল্লাশির উদ্যোগ নেওয়া হয়।

পরে ইজিবাইকে থাকা বস্তায় মেটাল ডিটেক্টরের মাধ্যমে ধাতব পদার্থের উপস্থিতি শনাক্ত করা হয়। এরপর ইজিবাইকসহ তিন আরোহীকে লেদা বিওপিতে নিয়ে বিস্তারিত তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে আলুর বস্তার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, বিস্ফোরক দ্রব্য ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামের মধ্যে রয়েছে দুটি জি-৩ রাইফেল, একটি বড় ও একটি ছোট দেশীয় তৈরি একনলা বন্দুক, ৪২টি গুলি, একটি ম্যাগাজিন, তিনটি টেজার, ছয়টি ওয়াকিটকি সেট, চার কেজি বিস্ফোরক দ্রব্য, ২৫টি জর্দার কৌটা, ২৫টি লাল স্কচটেপ, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল ফোন। এ ছাড়া অস্ত্র ও সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত ইজিবাইকটিও জব্দ করা হয়েছে।

অভিযানে আটক তিনজন হলেন মো. উসমান বেলাল, মো. মুসলিম ও মো. আনসার আলী। বিজিবির তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে উসমান বেলাল ও আনসার আলী ১ নম্বর কুতুপালং এফডিএমএন ক্যাম্পের এবং মো. মুসলিম ২৬ নম্বর মোচনি এফডিএমএন ক্যাম্পের বাসিন্দা।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের চোরাচালানসহ সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। এ ধরনের অপরাধ দমনে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্রের চালান প্রতিহত করতে বিজিবির অভিযান ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হবে।

উদ্ধার করা অস্ত্র, গুলি, বিস্ফোরক দ্রব্য ও অন্যান্য সরঞ্জাম এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

সিআরএ’র নতুন সদস্যদের নিয়ে গঠনতন্ত্র পাঠদান অনুষ্ঠান সম্পন্ন

টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র-গুলিসহ তিন রোহিঙ্গা আটক

আপডেট সময় : ০৮:১১:১৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬