ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
নারায়ণগঞ্জ ডিসি কার্যালয়ের নাজির কামরুল ইসলাম অসুস্থ, সুস্থতায় দোয়া প্রার্থনা! নওগাঁয় সিআর মামলার ওয়ারেন্টভুক্ত ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারীসহ ৪ সদস্য গ্রেফতার, স্ট্যাম্প ও চেক উদ্ধার দেবীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, গুরুতর আহত ১ নারায়ণগঞ্জে আবারও ‘সিংহাম’-এর উত্থান, এসপি হাবিবুর রহমানের কার্যক্রমে প্রশংসায় ভাসছেন। ‎ বেশি বিরক্ত করলে মোবাইল কোর্টে জেলে দেব’—কাউলীবেড়া ভূমি কর্মকর্তা সালমা!তদন্তের আশ্বাস ইউএনও ও এসিল্যান্ডের ব্যবসায়ী থেকে জননেতা: বাঁশখালীর মানুষের কাছে জনপ্রিয়তার শীর্ষে মজিবুর রহমান সিআইপি ‎ বক্তাবলীতে তানজিলার মৃত্যু নিয়ে গুজব না ছড়াতে বড় বোন তানিয়ার আহবান ১১ সেপ্টেম্বর বেগম খালেদা জিয়ার ১৯ তম কারামুক্তি দিবসের সংগ্রামী শুভেচ্ছা জানালেন : মনিরুল ইসলাম সজল মিটফোর্ডের মিনিয়ালস কোয়ার্টার: উচ্ছেদ নয়, আগে পুনর্বাসন—এটি মানবাধিকারের প্রশ্ন।

নওগাঁয় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ জন সংবাদটি পড়েছেন

সারাদেশের মতো নওগাঁতেও বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁ শহরের নওযোয়ান মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেডির মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলির নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে জেলা মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

‎আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন।

সভায় জেলা মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি পারভিন বানু স্বপ্না ও লায়লা আরজুবান বারী, সাবেক সাধারণ সম্পাদক শবনম মোস্তারি কলি, নারী নেত্রী ফরিদা পারভিন, সাংগঠনিক সম্পাদক রিনা পারভিন, সম্পাদক শারমিন শিল্পী ও মরিয়ম সেফা।

‎এ ছাড়া নওগাঁ সদর থানা মহিলা দলের সভাপতি সাহানা পারভিন লাকি, নওগাঁ পৌর মহিলা দলের সভাপতি আমেনা বেগম ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানাসহ জেলার ১৪টি ইউনিটের নারী নেত্রী এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Ahmed Ahad

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ ডিসি কার্যালয়ের নাজির কামরুল ইসলাম অসুস্থ, সুস্থতায় দোয়া প্রার্থনা!

নওগাঁয় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় : ০১:০৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬