আপডেট সময় :
০৩:১৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
১৩
জন সংবাদটি পড়েছেন
নারায়ণগঞ্জ ডিসি কার্যালয়ের নাজির কামরুল ইসলাম অসুস্থ, সুস্থতায় দোয়া প্রার্থনা!
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের নেজারত শাখার নাজির মোঃ কামরুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি প্রচণ্ড জ্বর, সর্দি ও তীব্র শরীর ব্যথা নিয়ে নিজ বাসায় বিশ্রামে আছেন। দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সরকারি দায়িত্ব পালন করে আসা এই কর্মকর্তার আকস্মিক অসুস্থতার খবরে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে উদ্বেগ সৃষ্টি হয়েছে। কর্মজীবনে তাঁর চমৎকার দায়িত্বশীলতা, মানবিক আচরণ ও কর্মনিষ্ঠার জন্য তিনি সহকর্মী ও সেবাগ্রহীতাদের কাছে সমানভাবে প্রশংসিত। তাঁর আশু সুস্থতা ও দ্রুত স্বাভাবিক কর্মজীবনে ফিরে আসার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসী, সহকর্মী, আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের কাছে আন্তরিকভাবে দোয়া চাওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের নেজারত শাখার নাজির মোঃ কামরুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি প্রচণ্ড জ্বর, সর্দি ও তীব্র শরীর ব্যথা নিয়ে নিজ বাসায় বিশ্রামে আছেন।
দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সরকারি দায়িত্ব পালন করে আসা এই কর্মকর্তার আকস্মিক অসুস্থতার খবরে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে উদ্বেগ সৃষ্টি হয়েছে। কর্মজীবনে তাঁর চমৎকার দায়িত্বশীলতা, মানবিক আচরণ ও কর্মনিষ্ঠার জন্য তিনি সহকর্মী ও সেবাগ্রহীতাদের কাছে সমানভাবে প্রশংসিত।
তাঁর আশু সুস্থতা ও দ্রুত স্বাভাবিক কর্মজীবনে ফিরে আসার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসী, সহকর্মী, আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের কাছে আন্তরিকভাবে দোয়া চাওয়া হয়েছে।