ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
নারায়ণগঞ্জ ডিসি কার্যালয়ের নাজির কামরুল ইসলাম অসুস্থ, সুস্থতায় দোয়া প্রার্থনা! নওগাঁয় সিআর মামলার ওয়ারেন্টভুক্ত ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারীসহ ৪ সদস্য গ্রেফতার, স্ট্যাম্প ও চেক উদ্ধার দেবীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, গুরুতর আহত ১ নারায়ণগঞ্জে আবারও ‘সিংহাম’-এর উত্থান, এসপি হাবিবুর রহমানের কার্যক্রমে প্রশংসায় ভাসছেন। ‎ বেশি বিরক্ত করলে মোবাইল কোর্টে জেলে দেব’—কাউলীবেড়া ভূমি কর্মকর্তা সালমা!তদন্তের আশ্বাস ইউএনও ও এসিল্যান্ডের ব্যবসায়ী থেকে জননেতা: বাঁশখালীর মানুষের কাছে জনপ্রিয়তার শীর্ষে মজিবুর রহমান সিআইপি ‎ বক্তাবলীতে তানজিলার মৃত্যু নিয়ে গুজব না ছড়াতে বড় বোন তানিয়ার আহবান ১১ সেপ্টেম্বর বেগম খালেদা জিয়ার ১৯ তম কারামুক্তি দিবসের সংগ্রামী শুভেচ্ছা জানালেন : মনিরুল ইসলাম সজল মিটফোর্ডের মিনিয়ালস কোয়ার্টার: উচ্ছেদ নয়, আগে পুনর্বাসন—এটি মানবাধিকারের প্রশ্ন।

নওগাঁয় সিআর মামলার ওয়ারেন্টভুক্ত ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ জন সংবাদটি পড়েছেন

নওগাঁর বদলগাছীতে আদালতের সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছাত্রলীগের সহ সভাপতি মোঃ রাকিবুল ইসলাম (২৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার আক্কেলপুর গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তারকৃত রাকিবুল ইসলাম উপজেলার আক্কেলপুর গ্রামের মোঃ আসাদুজ্জামানের ছেলে।

জানা যায়, গ্রেপ্তারকৃত রাকিবুল ইসলাম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বদলগাছী উপজেলা শাখার সহ সভাপতি পদে ছিলেন। বদলগাছী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে বদলগাছী থানা পুলিশের একটি দল আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার আক্কেলপুর গ্রামে অভিযান চালায়। এ সময় সিআর মামলা নম্বর ২২২/২৫ (রমনা), চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১৭-এর ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর যাচাই করে রাকিবুল ইসলামের রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানা যায়। তিনি বদলগাছী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি পদে ছিলেন।

‎বদলগাছী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, আদালতের ওয়ারেন্টের ভিত্তিতেই রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Tag :
About Author Information

Ahmed Ahad

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ ডিসি কার্যালয়ের নাজির কামরুল ইসলাম অসুস্থ, সুস্থতায় দোয়া প্রার্থনা!

নওগাঁয় সিআর মামলার ওয়ারেন্টভুক্ত ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:১১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬