ঢাকা ০১:০০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
‎১৪ বছর পর মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার তিতাস নদীতে তিন বছর পর জমজমাট নৌকা বাইচ অনুষ্ঠিত, বিজয়ী শাপলা বয়েজ ক্লাব ‎ কুলিবাগান মোড়ে দুর্বৃত্তদের গুলি, প্রাণ গেল জলিলের খুলনায় খোলা পয়ঃনিষ্কাশন ট্যাংক: দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি বাড়ছে ডেঙ্গুর শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি: ‎আয়োজনে চ্যাম্পিয়ন সরাইলের ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। ক্ষমতার ছায়ায় পূজা-ফ্রন্ট: সমীর কুমার বসুর ওপর হামলার অভিযোগ যে প্রশ্নগুলো সামনে আনছে। দাম বেড়ে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ নতুন কারা মহাপরিদর্শক ও অতিরিক্ত কারা মহাপরিদর্শকের নিয়োগ বাতিল ‎ Bangladesh Diary-এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিক শাহ্ আলীকে সম্মাননা

কুলিবাগান মোড়ে দুর্বৃত্তদের গুলি, প্রাণ গেল জলিলের

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ জন সংবাদটি পড়েছেন

খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন কুলিবাগান মোড়ে দুর্বৃত্তদের গুলিতে জলিল মুন্সি (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ইস্পাহানী জুট প্রেসের শ্রমিক ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে কুলিবাগান মোড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, সকালে মোটরসাইকেলে করে তিনজন ব্যক্তি কুলিবাগান মোড়ে এসে জলিল মুন্সিকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। গুলিতে তার বুক ও পিঠে আঘাত লাগে। এ সময় ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের একটি টহল দল তাদের ধাওয়া করে। তবে তারা পালিয়ে যেতে সক্ষম হয়।

‎পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জলিল মুন্সিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎নিহত জলিল মুন্সি কুলিবাগান এলাকার বাসিন্দা দিল মুন্সির ছেলে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি ইস্পাহানী জুট প্রেসে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

‎দৌলতপুর থানার ওসি (তদন্ত) মো. জাহিদুল ইসলাম জানান, মোটরসাইকেলে আসা তিনজন জলিল মুন্সিকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে। পরে পুলিশ তাদের ধাওয়া করলেও তারা পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জলিলকে মৃত ঘোষণা করেন।

‎পুলিশের এই কর্মকর্তা আরও জানান, নিহত জলিল নেশাজাতীয় দ্রব্য সেবন করতেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। তার কাছে কারা চাঁদা দাবি করেছিল, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। মাদকসংক্রান্ত কোনো লেনদেনকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটেছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

‎ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়ে আলামত সংগ্রহসহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে। হত্যার প্রকৃত কারণ এবং জড়িতদের গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

Tag :
About Author Information

Ahmed Ahad

জনপ্রিয় সংবাদ

‎১৪ বছর পর মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

কুলিবাগান মোড়ে দুর্বৃত্তদের গুলি, প্রাণ গেল জলিলের

আপডেট সময় : ১১:৩৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬