ঢাকা ০১:০০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
‎১৪ বছর পর মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার তিতাস নদীতে তিন বছর পর জমজমাট নৌকা বাইচ অনুষ্ঠিত, বিজয়ী শাপলা বয়েজ ক্লাব ‎ কুলিবাগান মোড়ে দুর্বৃত্তদের গুলি, প্রাণ গেল জলিলের খুলনায় খোলা পয়ঃনিষ্কাশন ট্যাংক: দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি বাড়ছে ডেঙ্গুর শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি: ‎আয়োজনে চ্যাম্পিয়ন সরাইলের ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। ক্ষমতার ছায়ায় পূজা-ফ্রন্ট: সমীর কুমার বসুর ওপর হামলার অভিযোগ যে প্রশ্নগুলো সামনে আনছে। দাম বেড়ে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ নতুন কারা মহাপরিদর্শক ও অতিরিক্ত কারা মহাপরিদর্শকের নিয়োগ বাতিল ‎ Bangladesh Diary-এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিক শাহ্ আলীকে সম্মাননা

খুলনায় খোলা পয়ঃনিষ্কাশন ট্যাংক: দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি বাড়ছে ডেঙ্গুর শঙ্কা

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ জন সংবাদটি পড়েছেন

খুলনা নগরীর টুটপাড়া, এন্দাশ লেনসহ বিভিন্ন এলাকায় বাড়ি নির্মাণ ও সংস্কারকাজের অংশ হিসেবে পয়ঃনিষ্কাশনের ট্যাংক তৈরির কাজ চলছে। তবে অনেক বাসাবাড়িতে এসব ট্যাংক নির্মাণের পরও দীর্ঘদিন ধরে ঢাকনা না দেওয়ায় তৈরি হচ্ছে মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি।

স্থানীয়দের অভিযোগ, নগরীর বিভিন্ন আবাসিক এলাকায় বাসাবাড়ির ভেতরে খোলা অবস্থায় পড়ে থাকা পয়ঃনিষ্কাশন ট্যাংক শিশু, পথচারী ও বাসিন্দাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অসাবধানতাবশত এসব খোলা ট্যাংকে পড়ে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে, দীর্ঘসময় খোলা থাকা ট্যাংক ও আশপাশে জমে থাকা পানি মশার প্রজননস্থলে পরিণত হতে পারে। বিশেষ করে ডেঙ্গুর প্রকোপের মধ্যে এমন অপরিকল্পিত ও অরক্ষিত জলাধার নগরবাসীর জন্য নতুন উদ্বেগ তৈরি করছে।

‎স্থানীয় বাসিন্দারা দ্রুত খোলা পয়ঃনিষ্কাশন ট্যাংকগুলোতে নিরাপদ ঢাকনা দেওয়ার পাশাপাশি নির্মাণকাজে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

নগরবাসীর নিরাপত্তা ও ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি এবং ঝুঁকিপূর্ণ ট্যাংকগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছেন সচেতন নাগরিকরা।

Tag :
About Author Information

Ahmed Ahad

জনপ্রিয় সংবাদ

‎১৪ বছর পর মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

খুলনায় খোলা পয়ঃনিষ্কাশন ট্যাংক: দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি বাড়ছে ডেঙ্গুর শঙ্কা

আপডেট সময় : ১১:৩১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬