ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
জেলা মডেল প্রেসক্লাব গাইবান্ধার প্রচার সম্পাদক সাগর রহমানের জন্মদিন পালন। পটিয়ার ইউএনও এবং এসি ল্যাণ্ডের সাথে মুক্তিযোদ্ধা সন্তান ঐক্যপরিষদ নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ সোনারগাঁয়ে সওজের জায়গায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করলেন নির্বাচন কমিশন ভোট হবে ২৯ অক্টোবর ২০২৬ খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন: সম্মিলিত ক্রীড়া সংগঠক পরিষদের সংবাদ সম্মেলন সীতাকুণ্ডে ৩৫ টন ইউরিয়া সারসহ দুই পাচারকারী আটক বিদায় নয়, ভালোবাসার অশ্রুতে লেখা এক অধ্যায়ের সমাপ্তি। নারায়ণগঞ্জ ডিসি কার্যালয়ের নাজির কামরুল ইসলাম অসুস্থ, সুস্থতায় দোয়া প্রার্থনা! নওগাঁয় সিআর মামলার ওয়ারেন্টভুক্ত ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারীসহ ৪ সদস্য গ্রেফতার, স্ট্যাম্প ও চেক উদ্ধার

সীতাকুণ্ডে ৩৫ টন ইউরিয়া সারসহ দুই পাচারকারী আটক

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ জন সংবাদটি পড়েছেন

চট্টগ্রামের সীতাকুণ্ডে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ৭০০ বস্তা ইউরিয়া সারসহ দুই পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত তিনটি ট্রাকও জব্দ করা হয়।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে সীতাকুণ্ড থানাধীন বাঁশবাড়িয়া ঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, অভিযানকালে মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে একটি কার্গো বোটে সার স্থানান্তরের সময় দুই পাচারকারীকে আটক করা হয়। এ সময় প্রায় ২৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৭০০ বস্তায় থাকা মোট ৩৫ হাজার কেজি ইউরিয়া সার জব্দ করা হয়। পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত তিনটি ট্রাকও জব্দ করা হয়েছে।আটক ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

‎কোস্ট গার্ড জানায়, জব্দ করা ইউরিয়া সার, তিনটি ট্রাক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন,

চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

Ahmed Ahad

জনপ্রিয় সংবাদ

জেলা মডেল প্রেসক্লাব গাইবান্ধার প্রচার সম্পাদক সাগর রহমানের জন্মদিন পালন।

সীতাকুণ্ডে ৩৫ টন ইউরিয়া সারসহ দুই পাচারকারী আটক

আপডেট সময় : ০৬:২৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬