ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
শিক্ষার্থীরা ব্যর্থ, নাকি ব্যর্থ আমাদের শিক্ষাব্যবস্থা? গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিওর নির্বাহী পরিচালক ড. শহীদ উজ জামান খুলনার আঠারোবাঁকী নদী থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বিশেষ সাক্ষাতে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু সাংবাদিকতা থেকে উদ্যোক্তা: মিডিয়া ও মানবিক কাজে মিহিরুল মিরাজ। খুলনায় ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে তাঁতী দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা ক্রমেই বাড়ছে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আতঙ্কে, বাড়ছে অনিশ্চয়তা তালেবান প্রশাসনের নারী শিক্ষা নিষেধাজ্ঞার পক্ষে জাকির নায়েকঃ বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে জাকির নায়েক। খুলনার শিপইয়ার্ডে অস্ত্রসহ আশিক বাহিনীর শুটার জনি গ্রেফতার

খুলনার আঠারোবাঁকী নদী থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫০:৩১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ২০ জন সংবাদটি পড়েছেন

খুলনার আঠারোবাঁকী নদী থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

মো: আল-মাহফুজ শাওন , খুলনা:

খুলনার রূপসা উপজেলার আঠারোবাঁকী নদী থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার আইচগাতী ইউনিয়নের মোছাব্বরপুর গ্রামের সিংহের চর এলাকায় একটি কলাবাগানের পাশের চর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—রূপসা উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে সোহাগ এবং সিংহের চর এলাকার বাসিন্দা রেজাউল করিম।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয়রা নদীতে দুটি মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর দেড়টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে।

রূপসা থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত করছে পুলিশ।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীরা ব্যর্থ, নাকি ব্যর্থ আমাদের শিক্ষাব্যবস্থা?

খুলনার আঠারোবাঁকী নদী থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৭:৫০:৩১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬