ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাঁধে দুর্নীতির ভুত: চার মাস ধরে আটকে রাখা হয়েছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্পের টেন্ডারের ফাইল! নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ে ভাষা কর্মশালা ও মুক্ত পাঠাগার উদ্বোধন। নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন। প্রায় ২০ কোটি টাকার স্থাপনার হদিস নেই, রামেবি ক্যাম্পাসে লুটপাটের অভিযোগ। লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট’র উদ্যোগে ফ্রি চক্ষু শিবির ও মেডিক্যাল ক্যাম্প সম্পন্ন। আখাউড়ায় বিশেষ অভিযানে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার একটি স্বপ্নের নাম মর্ম মাধুর্য বসু (তাথৈ) শুভ জন্মদিন, আমাদের প্রাণের আলো। হাওর ভ্রমণ মুহূর্তেই রূপ নিল আজীবনের শোকে। যে বাবা পরিবারের সঙ্গে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলেন, শেষ পর্যন্ত নিজের জীবন দিয়েই বাঁচিয়ে গেলেন মেয়েকে! কালিগঞ্জ উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে সহকর্মীর হামলায় মেডিকেল টেকনোলজিস্ট আহত একজন শিক্ষকের হাতজোড়, একদল শিক্ষার্থীর কান্না—আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য এক নির্মম প্রশ্ন।

কারাগারে থেকেও মোহনা টিভির পরিচালনায় হস্তক্ষেপ।

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৩৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ২৪৯ জন সংবাদটি পড়েছেন

হত্যা মামলার আসামি, কারাগারে বন্দি এবং হাসপাতালে চিকিৎসাধীন। এমন অবস্থায় থেকেও একটি বেসরকারি টেলিভিশন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে প্রশাসনিক নির্দেশনা জারি করেছেন বলে অভিযোগ উঠেছে মোহনা টেলিভিশনের চেয়ারম্যান কামাল আহমেদ মজুমদারের বিরুদ্ধে। তার নামে প্রকাশিত একটি চিঠি ঘিরে এখন দেখা দিয়েছে গুরুতর আইনগত, প্রশাসনিক ও নৈতিক প্রশ্ন।

সম্প্রতি প্রকাশ্যে আসা ওই চিঠিতে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব বণ্টন, প্রশাসনিক সিদ্ধান্ত, নিয়োগ, চাকরিচ্যুতি এবং বিভিন্ন কর্মকর্তার বিষয়ে করণীয় সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। এমনকি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয়ে ব্যক্তিগত মতামতও তুলে ধরা হয়েছে।

প্রশ্ন উঠেছে, কারাগারে থাকা একজন ব্যক্তি কীভাবে একটি প্রতিষ্ঠানের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রমে সরাসরি হস্তক্ষেপ করছেন?

আরও বড় প্রশ্ন হলো, একজন বন্দির পক্ষে এ ধরনের নির্দেশনামূলক চিঠি প্রস্তুত, স্বাক্ষর এবং প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া কীভাবে সম্ভব হলো?

কারা বিধি অনুযায়ী বন্দিদের যোগাযোগ ও পত্র আদান-প্রদান নির্দিষ্ট নিয়মের আওতাভুক্ত। ফলে এই চিঠি কার মাধ্যমে লেখা হয়েছে, কারা কর্তৃপক্ষের অনুমোদন ছিল কি না, এবং সেটি কীভাবে প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে পৌঁছেছে, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

করপোরেট আইন সংশ্লিষ্টদের মতে, কোনো ব্যক্তি কোম্পানির চেয়ারম্যান হলেই তার ব্যক্তিগত নির্দেশনা স্বয়ংক্রিয়ভাবে প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক হয়ে যায় না। একটি কোম্পানি পরিচালিত হয় পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত, কোম্পানির গঠনতন্ত্র এবং প্রচলিত আইন অনুযায়ী।

বিশেষজ্ঞদের প্রশ্ন, যদি চেয়ারম্যান কারাগারে থাকেন, তাহলে প্রতিষ্ঠানের দৈনন্দিন প্রশাসনিক ক্ষমতা কার হাতে ন্যস্ত রয়েছে? পরিচালনা পর্ষদের কোনো সিদ্ধান্ত ছাড়া তার ব্যক্তিগত নির্দেশনা বাস্তবায়নের আইনগত ভিত্তি কী?

চিঠিতে কয়েকজন কর্মকর্তার বিষয়ে সরাসরি মন্তব্য এবং প্রশাসনিক পদক্ষেপের ইঙ্গিত থাকায় বিষয়টি আরও বিতর্কিত হয়ে উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, এটি শুধু একটি চিঠির বিষয় নয়; বরং একটি গণমাধ্যম প্রতিষ্ঠানের প্রশাসনিক স্বচ্ছতা ও করপোরেট সুশাসনের প্রশ্ন।

গণমাধ্যম অঙ্গনের অনেকের মতে, একজন কারাবন্দি ব্যক্তি যদি দূর থেকে প্রতিষ্ঠানের নিয়োগ, বদলি, প্রশাসনিক সিদ্ধান্ত এবং কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে নির্দেশনা দেন, তাহলে কার্যত প্রতিষ্ঠানের স্বাধীন প্রশাসনিক কাঠামো কতটা কার্যকর, সেই প্রশ্নও সামনে চলে আসে।

এদিকে আইনজ্ঞদের মতে, কারাগারে থাকা কোনো ব্যক্তি তার ব্যক্তিগত মতামত দিতে পারেন। কিন্তু সেই মতামত প্রতিষ্ঠানের প্রশাসনিক আদেশ হিসেবে কার্যকর হবে কি না, তা নির্ভর করে কোম্পানির বোর্ড, ব্যবস্থাপনা কাঠামো এবং প্রচলিত আইনি বিধানের ওপর।

এখন প্রশ্ন একাধিক—

কারাগার ও হাসপাতালের প্রিজন সেলে থাকা অবস্থায় এই চিঠি কীভাবে প্রস্তুত হলো? কার মাধ্যমে এটি প্রতিষ্ঠানে পৌঁছালো?

এটি কি পরিচালনা পর্ষদ অনুমোদিত কোনো সিদ্ধান্ত, নাকি শুধুই ব্যক্তিগত নির্দেশনা?

আর সবচেয়ে বড় প্রশ্ন, হত্যা মামলার একজন আসামির কারাগার থেকে দেওয়া নির্দেশনা কি একটি জাতীয় টেলিভিশনের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বাধ্যতামূলক হতে পারে?

এসব প্রশ্নের উত্তর খুঁজতে এখন সংশ্লিষ্ট সরকারি সংস্থা, কারা কর্তৃপক্ষ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং কোম্পানি আইন বিশেষজ্ঞদের বক্তব্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাঁধে দুর্নীতির ভুত: চার মাস ধরে আটকে রাখা হয়েছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্পের টেন্ডারের ফাইল!

কারাগারে থেকেও মোহনা টিভির পরিচালনায় হস্তক্ষেপ।

আপডেট সময় : ১১:৩৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬