সারাদেশের মতো নওগাঁতেও বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁ শহরের নওযোয়ান মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেডির মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলির নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে জেলা মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন।
সভায় জেলা মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি পারভিন বানু স্বপ্না ও লায়লা আরজুবান বারী, সাবেক সাধারণ সম্পাদক শবনম মোস্তারি কলি, নারী নেত্রী ফরিদা পারভিন, সাংগঠনিক সম্পাদক রিনা পারভিন, সম্পাদক শারমিন শিল্পী ও মরিয়ম সেফা।
এ ছাড়া নওগাঁ সদর থানা মহিলা দলের সভাপতি সাহানা পারভিন লাকি, নওগাঁ পৌর মহিলা দলের সভাপতি আমেনা বেগম ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানাসহ জেলার ১৪টি ইউনিটের নারী নেত্রী এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
সারাক্ষণ ডেস্ক 




















