ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
নারায়ণগঞ্জ ডিসি কার্যালয়ের নাজির কামরুল ইসলাম অসুস্থ, সুস্থতায় দোয়া প্রার্থনা! নওগাঁয় সিআর মামলার ওয়ারেন্টভুক্ত ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারীসহ ৪ সদস্য গ্রেফতার, স্ট্যাম্প ও চেক উদ্ধার দেবীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, গুরুতর আহত ১ নারায়ণগঞ্জে আবারও ‘সিংহাম’-এর উত্থান, এসপি হাবিবুর রহমানের কার্যক্রমে প্রশংসায় ভাসছেন। ‎ বেশি বিরক্ত করলে মোবাইল কোর্টে জেলে দেব’—কাউলীবেড়া ভূমি কর্মকর্তা সালমা!তদন্তের আশ্বাস ইউএনও ও এসিল্যান্ডের ব্যবসায়ী থেকে জননেতা: বাঁশখালীর মানুষের কাছে জনপ্রিয়তার শীর্ষে মজিবুর রহমান সিআইপি ‎ বক্তাবলীতে তানজিলার মৃত্যু নিয়ে গুজব না ছড়াতে বড় বোন তানিয়ার আহবান ১১ সেপ্টেম্বর বেগম খালেদা জিয়ার ১৯ তম কারামুক্তি দিবসের সংগ্রামী শুভেচ্ছা জানালেন : মনিরুল ইসলাম সজল মিটফোর্ডের মিনিয়ালস কোয়ার্টার: উচ্ছেদ নয়, আগে পুনর্বাসন—এটি মানবাধিকারের প্রশ্ন।

কেরানীগঞ্জে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ জন সংবাদটি পড়েছেন

ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ। গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ।

‎বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১১টা থেকে রাত ১১টা ৩৫ মিনিট পর্যন্ত কেরানীগঞ্জ মডেল থানাধীন মনু ব্যাপারীর ঢাল এলাকার শহীদ স্মৃতিসৌধের পূর্ব পাশে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর এসআই ইয়াকুব আলীর নেতৃত্বে এবং এসআই শংকর চন্দ্র সরকারসহ একটি দল অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন—শরীয়তপুরের ডামুড্যা থানার শিঁদুরগুড়া এলাকার মৃত ফারুক শেখের ছেলে মো. সাঈদ শেখ (২৯) এবং কেরানীগঞ্জের কোনাখোলা এলাকার মৃত শহিদের ছেলে মো. সাজ্জাদ (২৩)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Tag :
About Author Information

Ahmed Ahad

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ ডিসি কার্যালয়ের নাজির কামরুল ইসলাম অসুস্থ, সুস্থতায় দোয়া প্রার্থনা!

কেরানীগঞ্জে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার।

আপডেট সময় : ০১:০৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬