নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের কানাইনগরে গৃহবধূ তানজিলা আক্তারের মৃত্যু নিয়ে গুজব না ছড়াতে সবার প্রতি আহবান জানিয়েছেন নিহত তানজিলা আক্তার এর বড় বোন মোসাঃ তানিয়া আক্তার।
মুঠোফোনে তানিয়া আক্তার বলেন, আমার ছোট বোন বাসায় দুর্ঘটনায় মারা গেছে। এখানে কারো কোন হাত নাই।
এ ব্যাপারে আমার ও আমার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নাই। দয়া করে আপনারা কেউ আর গুজব ছড়াবেন না।
নিহত তানজিলার শ্বশুর বাড়ি থেকেও তানজিলার মৃত্যু নিয়ে কোন অভিযোগ নেই।তারা বলেন,তানজিলার মৃত্যুতে আমরা উভয় পরিবার শোকে আচ্ছন্ন। এরই মধ্যে কিছু লোক সাংবাদিক ভাইদের কে বিভ্রান্তিকর,মিথ্যা ও বানোয়াট কথা বলে সংবাদ প্রকাশ করিয়ে আমাদের মানসিক যন্ত্রনার মধ্যে রেখেছে।
আমরা আশা করি এই বিবৃতির মাধ্যমে সকল ভূল ভ্রান্তির এবং গুজবের অবসান ঘটবে।
সেই সাথে নিহত তানজিলার আত্নার মাগফেরাত কামনা করতে কানাইনগর,লক্ষীনগর সহ বক্তাবলী বাসীর প্রতি আহবান জানান।
সারাক্ষণ ডেস্ক 




















