ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
নারায়ণগঞ্জ ডিসি কার্যালয়ের নাজির কামরুল ইসলাম অসুস্থ, সুস্থতায় দোয়া প্রার্থনা! নওগাঁয় সিআর মামলার ওয়ারেন্টভুক্ত ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারীসহ ৪ সদস্য গ্রেফতার, স্ট্যাম্প ও চেক উদ্ধার দেবীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, গুরুতর আহত ১ নারায়ণগঞ্জে আবারও ‘সিংহাম’-এর উত্থান, এসপি হাবিবুর রহমানের কার্যক্রমে প্রশংসায় ভাসছেন। ‎ বেশি বিরক্ত করলে মোবাইল কোর্টে জেলে দেব’—কাউলীবেড়া ভূমি কর্মকর্তা সালমা!তদন্তের আশ্বাস ইউএনও ও এসিল্যান্ডের ব্যবসায়ী থেকে জননেতা: বাঁশখালীর মানুষের কাছে জনপ্রিয়তার শীর্ষে মজিবুর রহমান সিআইপি ‎ বক্তাবলীতে তানজিলার মৃত্যু নিয়ে গুজব না ছড়াতে বড় বোন তানিয়ার আহবান ১১ সেপ্টেম্বর বেগম খালেদা জিয়ার ১৯ তম কারামুক্তি দিবসের সংগ্রামী শুভেচ্ছা জানালেন : মনিরুল ইসলাম সজল মিটফোর্ডের মিনিয়ালস কোয়ার্টার: উচ্ছেদ নয়, আগে পুনর্বাসন—এটি মানবাধিকারের প্রশ্ন।

দেবীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, গুরুতর আহত ১

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ জন সংবাদটি পড়েছেন

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের দেওনিয়ার মোড় এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় শ্রী বিপ্লব রায় (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় শ্রী শুক্রদেব রায় (১৭) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

‎বুধবার (৯ সেপ্টেম্বর) আনুমানিক রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রী বিপ্লব রায় পামুলী ইউনিয়নের সুধা পাড়া এলাকার শ্রী জগদীশ রায়ের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বিপ্লব লক্ষীরহাট থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে দেওনিয়ার মোড় এলাকায় দুর্ঘটনার শিকার হন।

‎অন্যদিকে আহত শ্রী শুক্রদেব রায় (১৭) ঝাকুয়াপাড়া এলাকার শ্রী কৃষ্ণ রায়ের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, কাজ শেষে বাড়ি ফেরার পথে তিনি ওই দুর্ঘটনার শিকার হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শ্রী বিপ্লব রায়কে মৃত ঘোষণা করেন। অপরদিকে, আহত শ্রী শুক্রদেব রায়ের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুরে রেফার করা হয়।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মুসা বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা হাসপাতালে যাই। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tag :
About Author Information

Ahmed Ahad

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ ডিসি কার্যালয়ের নাজির কামরুল ইসলাম অসুস্থ, সুস্থতায় দোয়া প্রার্থনা!

দেবীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, গুরুতর আহত ১

আপডেট সময় : ০২:৪৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬