ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
শিক্ষার্থীরা ব্যর্থ, নাকি ব্যর্থ আমাদের শিক্ষাব্যবস্থা? গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিওর নির্বাহী পরিচালক ড. শহীদ উজ জামান খুলনার আঠারোবাঁকী নদী থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বিশেষ সাক্ষাতে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু সাংবাদিকতা থেকে উদ্যোক্তা: মিডিয়া ও মানবিক কাজে মিহিরুল মিরাজ। খুলনায় ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে তাঁতী দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা ক্রমেই বাড়ছে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আতঙ্কে, বাড়ছে অনিশ্চয়তা তালেবান প্রশাসনের নারী শিক্ষা নিষেধাজ্ঞার পক্ষে জাকির নায়েকঃ বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে জাকির নায়েক। খুলনার শিপইয়ার্ডে অস্ত্রসহ আশিক বাহিনীর শুটার জনি গ্রেফতার

কাশিয়ানী কালনা টোল প্লাজা সংলগ্ন মহাসড়কে বাসের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধ নিহত

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৪৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮১ জন সংবাদটি পড়েছেন

কাশিয়ানী কালনা টোল প্লাজা সংলগ্ন মহাসড়কে বাসের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধ নিহত।

মো: সোহান শেখ কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ:

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঢাকা-যশোর মহাসড়কের কালনা মধুমতি সেতু টোল প্লাজা এলাকায় সড়কে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় নিহত হলেন, কবির মুন্সি (৫৫) নামের এক ব্যক্তি।

স্থানীয়রা জানান, শুক্রবার (১৮ সেপ্টেম্বার) ভোর আনুমানিক ৪টায় মহাসড়কের উপরে পড়ে থাকতে দেখা যায় এক ব্যক্তিকে। পরে তারা বিষয়টি পুলিশকে জানান।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর নৃপেন কুমার দাশ জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমার টিম নিয়ে ঘটনা স্থলে যাই। সেখান থেকে ভিকটিমকে উদ্ধার করে কাশিয়ানী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান জানান, নিহত কবির মুন্সির (৫৫) ভাই ইয়াসিন মুন্সী বিনা ময়নাতদন্ত আবেদনের প্রেক্ষিতে তার পরিবারের জিম্মায় লাশ প্রদান করা হয়। পরবর্তী আইনানুগত ব্যবস্থা চলমান রয়েছে।

নিহত কবির মুন্সি উপজেলার পিঙ্গোলিয়া গ্রামের মৃত: জহুর মুন্সির ছেলে। পরিবার জানান তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীরা ব্যর্থ, নাকি ব্যর্থ আমাদের শিক্ষাব্যবস্থা?

কাশিয়ানী কালনা টোল প্লাজা সংলগ্ন মহাসড়কে বাসের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধ নিহত

আপডেট সময় : ০৫:৪৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬