ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
জেলা মডেল প্রেসক্লাব গাইবান্ধার প্রচার সম্পাদক সাগর রহমানের জন্মদিন পালন। পটিয়ার ইউএনও এবং এসি ল্যাণ্ডের সাথে মুক্তিযোদ্ধা সন্তান ঐক্যপরিষদ নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ সোনারগাঁয়ে সওজের জায়গায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করলেন নির্বাচন কমিশন ভোট হবে ২৯ অক্টোবর ২০২৬ খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন: সম্মিলিত ক্রীড়া সংগঠক পরিষদের সংবাদ সম্মেলন সীতাকুণ্ডে ৩৫ টন ইউরিয়া সারসহ দুই পাচারকারী আটক বিদায় নয়, ভালোবাসার অশ্রুতে লেখা এক অধ্যায়ের সমাপ্তি। নারায়ণগঞ্জ ডিসি কার্যালয়ের নাজির কামরুল ইসলাম অসুস্থ, সুস্থতায় দোয়া প্রার্থনা! নওগাঁয় সিআর মামলার ওয়ারেন্টভুক্ত ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারীসহ ৪ সদস্য গ্রেফতার, স্ট্যাম্প ও চেক উদ্ধার

সোনারগাঁয়ে সওজের জায়গায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১২:২৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ২২ জন সংবাদটি পড়েছেন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা ফলের দোকানসহ পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

‎বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সোনারগাঁ উপজেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের যৌথ উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি মহাসড়কের পাশে সওজের সরকারি জায়গা দখল করে টংঘরসহ বিভিন্ন অবৈধ স্থাপনা নির্মাণ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে আসছিলেন। এসব স্থাপনা থেকে প্রতি মাসে বিপুল পরিমাণ অর্থ আদায় করা হতো বলে অভিযোগ রয়েছে।

সোনারগাঁ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার বলেন, সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের কারণে পথচারীদের চলাচলে সমস্যা হচ্ছিল। একই সঙ্গে মোগরাপাড়া চৌরাস্তা এলাকার মহাসড়কের সার্ভিস লেন ও ফিডার রোডে যানজটের সৃষ্টি হচ্ছিল। সরকারি জমি দখলমুক্ত করতে উপজেলা প্রশাসন ও সওজ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেছে।

তিনি আরও বলেন, সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এসব অবৈধ স্থাপনার কারণে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় যানজট বেড়ে যায়। এতে প্রতিদিন যাত্রী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের ভোগান্তিতে পড়তে হয়।

অভিযানে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আলরাজীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং সোনারগাঁ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Ahmed Ahad

জনপ্রিয় সংবাদ

জেলা মডেল প্রেসক্লাব গাইবান্ধার প্রচার সম্পাদক সাগর রহমানের জন্মদিন পালন।

সোনারগাঁয়ে সওজের জায়গায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট সময় : ১২:২৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬