ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
আওয়ামী লীগের নৈরাজ্য মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলে বিক্ষো/ভ দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিটফোর্ডের মিনিয়ালস কোয়ার্টার: আজকের নাগরিক সমাবেশ যে প্রশ্নটি রেখে গেল। খুলনার স্বাস্থ্য খাতে ডা. পলাশের প্রভাব নিয়ে আলোচনা, উঠছে অনিয়মের অভিযোগ খুলনায় দুই সহযোগী গ্রেপ্তার, বাসার বিছানার নিচে মিলল অস্ত্র-গুলি খুলনায় আ.লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি, ভাঙচুরের অভিযোগ জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, হোয়াইক্যংয়ে ৪০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেপ্তার বোচাগঞ্জে “বোচাগঞ্জের উদ্যোক্তাবর্গ যুব উন্নয়ন সংস্থা”-র প্রশিক্ষণ কেন্দ্র ও কার্যালয় উদ্বোধন প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যবদল ও তরুণদের সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখবে আধুনিক তথ্য কমপ্লেক্স ব্যারিস্টার মীর হেলাল মহা ধুমধামে হবে সারদীয় দূর্গাপুজা

জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, হোয়াইক্যংয়ে ৪০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেপ্তার

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২১ জন সংবাদটি পড়েছেন

জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, হোয়াইক্যংয়ে ৪০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেপ্তার

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের উখিয়ায় জেলের ছদ্মবেশে বালতিতে করে ইয়াবা পাচারের সময় ৪০ হাজার পিস ইয়াবাসহ মো. সালাম (২৬) নামে এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীন হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী কেরেঙ্গাঘোনা বড় রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার সালাম উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৯-এর বাসিন্দা মৃত দিল মোহাম্মদের ছেলে।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, নিয়মিত টহলের সময় সীমান্তের মিয়ানমার দিক থেকে জেলের ছদ্মবেশে এক ব্যক্তিকে হাতে বালতি নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। সন্দেহ হলে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। এ সময় ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে টহল দল তাকে আটক করে।

পরে তার হাতে থাকা বালতিতে তল্লাশি চালিয়ে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের চারটি কার্টন থেকে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সালাম মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছেন।

৬৪ বিজিবির অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে বিজিবি জানিয়েছে।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের নৈরাজ্য মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলে বিক্ষো/ভ

জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, হোয়াইক্যংয়ে ৪০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:১৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬