ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাঁধে দুর্নীতির ভুত: চার মাস ধরে আটকে রাখা হয়েছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্পের টেন্ডারের ফাইল! নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ে ভাষা কর্মশালা ও মুক্ত পাঠাগার উদ্বোধন। নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন। প্রায় ২০ কোটি টাকার স্থাপনার হদিস নেই, রামেবি ক্যাম্পাসে লুটপাটের অভিযোগ। লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট’র উদ্যোগে ফ্রি চক্ষু শিবির ও মেডিক্যাল ক্যাম্প সম্পন্ন। আখাউড়ায় বিশেষ অভিযানে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার একটি স্বপ্নের নাম মর্ম মাধুর্য বসু (তাথৈ) শুভ জন্মদিন, আমাদের প্রাণের আলো। হাওর ভ্রমণ মুহূর্তেই রূপ নিল আজীবনের শোকে। যে বাবা পরিবারের সঙ্গে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলেন, শেষ পর্যন্ত নিজের জীবন দিয়েই বাঁচিয়ে গেলেন মেয়েকে! কালিগঞ্জ উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে সহকর্মীর হামলায় মেডিকেল টেকনোলজিস্ট আহত একজন শিক্ষকের হাতজোড়, একদল শিক্ষার্থীর কান্না—আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য এক নির্মম প্রশ্ন।

মাদকসেবী ছেলেকে নিজ হাতে তুলে দিলেন পুলিশের কাছে জন্মদাতা পিতা

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় এক জন্মদাতা পিতা সমাজের জন্য নজির স্থাপন করেছেন। সেতাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বড়রা গ্রামের বাসিন্দা শুধুমাত্র মোহাম্মদ হানিফ( ছদ্ম নাম) তাঁর মাদকসেবী ছেলে মোঃ সুলতান (৩৮)-কে ২৯ জুলাই মঙ্গলবার নিজ হাতে বোচাগঞ্জ থানা পুলিশের কাছে তুলে দেন।

পরবর্তীতে বোচাগঞ্জ থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোঃ সুলতানকে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ডে দণ্ডিত করে দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করে।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই সুলতান মাদকসেবনের সাথে জড়িত ছিল। বিভিন্ন সময় পরিবারের সদস্যরা তার আচরণে অতিষ্ঠ হয়ে পড়েন। সন্তানের ভবিষ্যৎ অন্ধকার দেখে অবশেষে কঠিন সিদ্ধান্ত নেন তার পিতা। তিনি নিজেই ছেলেকে থানায় নিয়ে এসে পুলিশের হাতে তুলে দেন।

এই ঘটনাটি এলাকার মানুষের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই পিতার এমন সিদ্ধান্তকে প্রশংসা করে বলছেন, এই ধরনের সাহসী সিদ্ধান্তই সমাজকে বদলাতে পারে।

এ প্রসঙ্গে সমাজ সচেতন মহল মনে করেন যদি প্রতিটি পরিবার এভাবে সামাজিক দায়িত্ববোধ ও সাহসিকতা দেখায়, তাহলে আগামী প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করা সম্ভব হবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাঁধে দুর্নীতির ভুত: চার মাস ধরে আটকে রাখা হয়েছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্পের টেন্ডারের ফাইল!

মাদকসেবী ছেলেকে নিজ হাতে তুলে দিলেন পুলিশের কাছে জন্মদাতা পিতা

আপডেট সময় : ১০:১৩:১০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫