ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
হুথি ও সৌদি আরবের মধ্যে যুদ্ধবিরতি আজ থেকে ভেঙে গেল। ইরানি বিমানকে আটকাতে ইয়েমেনের রাজধানী সানা বিমানবন্দরে বিমান হামলা। কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। মুছাপুরে নদীভাঙন আতঙ্ক, জিওব্যাগ ও স্লুইসগেট পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন। ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস। ঝিনাইদহের মহেশপুর পৌরসভার ড্রেনে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট-সার জব্দ, ২২ পাচারকারী আটক। নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য। দিনাজপুরে তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি হস্তান্তর। প্রধানমন্ত্রীর সফরে পাথর নিক্ষেপ: রাষ্ট্রের নিরাপত্তা ও রাজনৈতিক শিষ্টাচারের প্রতি চ্যালেঞ্জ। বদলি বাণিজ্য’ নাকি প্রধান প্রকৌশলীর চেয়ার দখলের ব্লু-প্রিন্ট ? গণপূর্তে অভিযোগ-পাল্টা অভিযোগে নতুন বিস্ফোরণ!

মাদারীপুরের রাজৈরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১০:১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ১৯৮ জন সংবাদটি পড়েছেন

মাদারীপুরের রাজৈর উপজেলার ঢাকা–বরিশাল মহাসড়কের কালীবাড়ি এলাকায় স্টেডফার্স্ট কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানের সঙ্গে অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক ও এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। বুধবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—রাজৈর উপজেলার আমগ্রাম এলাকার বিকাশ সরকারের ছেলে অটো ভ্যানচালক বিপ্লব সরকার (৩০) এবং একই গ্রামের নিত্যানন্দ গাইনের ছেলে স্বর্ণ ব্যবসায়ী পলাশ গাইন (৪০)। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আহত ব্যক্তি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভাজন্দি গ্রামের আতার শেখের ছেলে হারুন শেখ, তিনি বর্তমানে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

রাজৈর হাইওয়ে থানার উপপরিদর্শক মতিউর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করি এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

হুথি ও সৌদি আরবের মধ্যে যুদ্ধবিরতি আজ থেকে ভেঙে গেল। ইরানি বিমানকে আটকাতে ইয়েমেনের রাজধানী সানা বিমানবন্দরে বিমান হামলা।

মাদারীপুরের রাজৈরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত।

আপডেট সময় : ১০:১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫