ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাঁধে দুর্নীতির ভুত: চার মাস ধরে আটকে রাখা হয়েছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্পের টেন্ডারের ফাইল! নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ে ভাষা কর্মশালা ও মুক্ত পাঠাগার উদ্বোধন। নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন। প্রায় ২০ কোটি টাকার স্থাপনার হদিস নেই, রামেবি ক্যাম্পাসে লুটপাটের অভিযোগ। লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট’র উদ্যোগে ফ্রি চক্ষু শিবির ও মেডিক্যাল ক্যাম্প সম্পন্ন। আখাউড়ায় বিশেষ অভিযানে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার একটি স্বপ্নের নাম মর্ম মাধুর্য বসু (তাথৈ) শুভ জন্মদিন, আমাদের প্রাণের আলো। হাওর ভ্রমণ মুহূর্তেই রূপ নিল আজীবনের শোকে। যে বাবা পরিবারের সঙ্গে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলেন, শেষ পর্যন্ত নিজের জীবন দিয়েই বাঁচিয়ে গেলেন মেয়েকে! কালিগঞ্জ উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে সহকর্মীর হামলায় মেডিকেল টেকনোলজিস্ট আহত একজন শিক্ষকের হাতজোড়, একদল শিক্ষার্থীর কান্না—আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য এক নির্মম প্রশ্ন।

মৃত মানুষকে জীবিত দেখিয়ে রোমহর্ষক জমি জালিয়াতি। আওয়ামীলীগ নেতা, দলিল লেখক ও সাব- রেজিস্ট্রারের বিরুদ্ধে আদালতে।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ২৭৭ জন সংবাদটি পড়েছেন

মাদারীপুরের কালকিনি উপজেলায় একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যেখানে প্রায় তিন বছর আগে মৃত এক নারীকে ‘জীবিত’ সাজিয়ে তার নামে থাকা ১.৬৬ শতাংশ জমি জালিয়াতির মাধ্যমে দলিল করে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা, এক দলিল লেখক ও তৎকালীন সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে। অভিযোগকারীরা বলছেন, মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই জালিয়াতি করা হয়েছে।

জমিটির মূল মালিক ছিলেন রেহানা বেগম, যিনি ২০২১ সালের ২৭ অক্টোবর ঢাকায় মারা যান। তার মা মাহফুজা বেগমের ওয়ারিশ হিসেবে এই জমির মালিক হন রেহানা বেগম ও তার ভাই-বোনেরা।

রেহানা বেগম (মৃত), বাবা- নাদের আলী, মা- মাহফুজা বেগম। স্থায়ী বাসিন্দা ছিলেন মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের এওজ গ্রামের, তবে মৃত্যুর সময় ঢাকার বাসাবোতে থাকতেন।

জালিয়াতির জন্য যাকে রেহানা বেগম সাজানো হয়েছে, তার প্রকৃত নাম সিমা আক্তার। তিনি মৃত রেহানা বেগমের বড় ভাইয়ের স্ত্রী। সিমা আক্তারের বাবার নাম লতিফ খন্দকার। তিনি মৃত রেহানার আইডি কার্ড চুরি করে ব্যবহার করেছেন।

কালকিনি উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে গেল বছর ২৯ সেপ্টেম্বর মাসের ৪৫৮৩/২৪ নম্বর দলিলে এই জালিয়াতি সংঘটিত হয়। ২৪.৪৭ শতাংশ জমির মূল্য দেখানো হয় ৩০ লাখ টাকা। ১০ জন জমিদাতার মধ্যে মৃত রেহানা বেগমও একজন।

জমিটি রেজিস্ট্রি করা হয় মোঃ বাবুল হাওলাদার ও কোহিনুর বেগমের নামে।

স্থানীয় আওয়ামী লীগ নেতা নান্নু হাওলাদার ও উপজেলা দলিল লেখক মিজানুর রহমান। অভিযোগ রয়েছে, তৎকালীন সাব-রেজিস্ট্রার আহসানুল হকও এতে জড়িত।

মৃত রেহানা বেগমের বোনের মেয়ে ফাতেমা আক্তার মাদারীপুর আদালতে ১০ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। তিনি অভিযোগ করেন, “আমার বড় মামানিকে খালা রেহানা বেগম সাজিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে আমার খালার জমি বিক্রি করে দিয়েছে তারা। এই সকল কাজের মূল নায়ক হয়েছে নান্নু হাওলাদার, তিনি আওয়ামী লীগের নেতা।”

ভুক্তভোগী পরিবার সাব-রেজিস্ট্রার আহসানুল হকও মোটা অংকের টাকার বিনিময়ে এই কাজ করেছেন বলে অভিযোগ করেছে।

অন্যদিকে, জমিদাতা হিসেবে অভিযুক্ত সিমা আক্তারের স্বামী আবুল কালাম আজাদ স্বীকার করেন, জমির মালিক সাজাতে কয়েকজন তার পেছনে অনেকদিন ধরে ঘুরেছে।

দলিল লেখক ও চক্রের প্রধান: নান্নু হাওলাদার ও দলিল লেখক মিজানুর রহমানের বাড়িতে গেলে তারা বলেন, “মামলা হইছে আদালতে বুজবে।”

কালকিনি সাবেক সাব-রেজিস্ট্রার আহসানুল হক বলেন, “জমিদাতার নামের সামান্য তারতম্য আছে। তবে এটা কোনো বিষয় না। মামলা হয়ে থাকলে এটা সাবজেক্ট ওয়েস। এ বিষয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না।” দলিল লেখকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রশ্নে তিনি জানান, দলিল লেখক তথ্য গোপন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মামলাটি আদালত সিআইডিকে তদন্তের জন্য দিয়েছিল। তদন্ত কর্মকর্তা সিআইডি অফিসার বাবুল হোসেন জানান, তদন্ত রিপোর্টটি আদালতে জমা দেওয়া হয়েছে।

মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে তার জমি আত্মসাৎ করার এই ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং তারা চক্রটির কঠোর বিচার দাবি করেছেন। এদেরকে অতিদ্রুত আইনের আওতায় আনতে না পারলে অনেকেই এই প্রতারক চক্রের কারসাজিতে সর্বশান্ত হয়ে যাবেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাঁধে দুর্নীতির ভুত: চার মাস ধরে আটকে রাখা হয়েছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্পের টেন্ডারের ফাইল!

মৃত মানুষকে জীবিত দেখিয়ে রোমহর্ষক জমি জালিয়াতি। আওয়ামীলীগ নেতা, দলিল লেখক ও সাব- রেজিস্ট্রারের বিরুদ্ধে আদালতে।

আপডেট সময় : ১০:৫০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫