ঢাকা ০৩:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাঁধে দুর্নীতির ভুত: চার মাস ধরে আটকে রাখা হয়েছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্পের টেন্ডারের ফাইল! নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ে ভাষা কর্মশালা ও মুক্ত পাঠাগার উদ্বোধন। নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন। প্রায় ২০ কোটি টাকার স্থাপনার হদিস নেই, রামেবি ক্যাম্পাসে লুটপাটের অভিযোগ। লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট’র উদ্যোগে ফ্রি চক্ষু শিবির ও মেডিক্যাল ক্যাম্প সম্পন্ন। আখাউড়ায় বিশেষ অভিযানে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার একটি স্বপ্নের নাম মর্ম মাধুর্য বসু (তাথৈ) শুভ জন্মদিন, আমাদের প্রাণের আলো। হাওর ভ্রমণ মুহূর্তেই রূপ নিল আজীবনের শোকে। যে বাবা পরিবারের সঙ্গে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলেন, শেষ পর্যন্ত নিজের জীবন দিয়েই বাঁচিয়ে গেলেন মেয়েকে! কালিগঞ্জ উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে সহকর্মীর হামলায় মেডিকেল টেকনোলজিস্ট আহত একজন শিক্ষকের হাতজোড়, একদল শিক্ষার্থীর কান্না—আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য এক নির্মম প্রশ্ন।

অবশেষে অবৈধ স্থাপনা উচ্ছেদে কার্যকর উদ্যোগ নিয়েছে রাজৈর উপজেলা প্রশাসন।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৩:০৫ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ১৯৬ জন সংবাদটি পড়েছেন

দীর্ঘদিন ধরে সরকারি জমি দখলের কারণে ভোগান্তিতে থাকা গ্রামবাসীর মাঝে স্বস্তি ফিরেছে। অবশেষে অবৈধ স্থাপনা উচ্ছেদে কার্যকর উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৬ জানুয়ারি,২০২৬) রাজৈর উপজেলায় পরিচালিত উচ্ছেদ অভিযানে প্রথম দফায় টেকেরহাট তাতীকান্দা এলাকার ২৮ নম্বর নাগরদী মৌজায় ঢাকা–বরিশাল মহাসড়কের পাশে সরকারি জমিতে অবৈধভাবে গড়ে ওঠা ৮টি আধাপাকা দোকান উচ্ছেদ করা হয়।

পরবর্তীতে বাজিতপুর ইউনিয়নের ৮১ নম্বর কোদালিয়া মৌজায় সরকারি হালটের ওপর অবৈধভাবে নির্মিত একটি ঘর উচ্ছেদ করা হলে প্রায় ৪৫ বছর ধরে বন্ধ থাকা একটি গ্রামীণ রাস্তা পুনরায় জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত হয়। এ অভিযানের মাধ্যমে আনুমানিক ৬০ শতাংশ সরকারি জমি উদ্ধার সম্ভব হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসারের তত্ত্বাবধানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদ নিয়াজ শিশিরের নেতৃত্বে পুলিশ, আনসার ও সেনাবাহিনীর সহযোগিতায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদ নিয়াজ শিশির দৈনিক সারাক্ষণ বার্তাকে বলেন, সরকারি জমি দখলমুক্ত করা এবং সাধারণ মানুষের চলাচলের অধিকার নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। দীর্ঘদিন ধরে অবৈধ দখলের কারণে বন্ধ থাকা রাস্তাটি উন্মুক্ত হওয়ায় স্থানীয় জনগণ উপকৃত হবে। ভবিষ্যতে সরকারি জমিতে কেউ নতুন করে অবৈধ স্থাপনা নির্মাণ করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাঁধে দুর্নীতির ভুত: চার মাস ধরে আটকে রাখা হয়েছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্পের টেন্ডারের ফাইল!

অবশেষে অবৈধ স্থাপনা উচ্ছেদে কার্যকর উদ্যোগ নিয়েছে রাজৈর উপজেলা প্রশাসন।

আপডেট সময় : ১১:০৩:০৫ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬