ঢাকা ১২:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাঁধে দুর্নীতির ভুত: চার মাস ধরে আটকে রাখা হয়েছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্পের টেন্ডারের ফাইল! নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ে ভাষা কর্মশালা ও মুক্ত পাঠাগার উদ্বোধন। নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন। প্রায় ২০ কোটি টাকার স্থাপনার হদিস নেই, রামেবি ক্যাম্পাসে লুটপাটের অভিযোগ। লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট’র উদ্যোগে ফ্রি চক্ষু শিবির ও মেডিক্যাল ক্যাম্প সম্পন্ন। আখাউড়ায় বিশেষ অভিযানে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার একটি স্বপ্নের নাম মর্ম মাধুর্য বসু (তাথৈ) শুভ জন্মদিন, আমাদের প্রাণের আলো। হাওর ভ্রমণ মুহূর্তেই রূপ নিল আজীবনের শোকে। যে বাবা পরিবারের সঙ্গে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলেন, শেষ পর্যন্ত নিজের জীবন দিয়েই বাঁচিয়ে গেলেন মেয়েকে! কালিগঞ্জ উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে সহকর্মীর হামলায় মেডিকেল টেকনোলজিস্ট আহত একজন শিক্ষকের হাতজোড়, একদল শিক্ষার্থীর কান্না—আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য এক নির্মম প্রশ্ন।

তজুমদ্দিনে চাঁদার দাবিতে মারধর, জমির ঘাস লুটের অভিযোগ।

ভোলার তজুমদ্দিন উপজেলায় চাঁদা না দেওয়ায় রাম মজুমদার (৪৫) নামে এক ব্যক্তিকে মারধর এবং তার জমি থেকে জোরপূর্বক ঘাস নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) উপজেলার চাঁচড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের যোগেশ ডাক্তার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় একই এলাকার মিলন পাটওয়ারী ও কামরুল পাটওয়ারীর বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী রাম মজুমদার।

অভিযোগে জানা যায়, কয়েকদিন আগে রাম মজুমদার চর এলাকা থেকে ঘাস/খড় কিনে আনেন। পরে সেই ঘাস কেনাকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন তার কাছে চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তার ২৪ শতাংশ জমিতে থাকা ঘাস জোরপূর্বক নিয়ে যায়। এ সময় তারা তার মোটরসাইকেলও নিয়ে যায়।

পরবর্তীতে মোটরসাইকেলটি ফেরত দেওয়া হলেও ঘটনার জের ধরে ৬ ও ৭ মার্চ তাকে দুই দফায় মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

বর্তমানে আহত রাম মজুমদার তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, এ ধরনের ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাঁধে দুর্নীতির ভুত: চার মাস ধরে আটকে রাখা হয়েছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্পের টেন্ডারের ফাইল!

তজুমদ্দিনে চাঁদার দাবিতে মারধর, জমির ঘাস লুটের অভিযোগ।

আপডেট সময় : ০৮:১৫:৩২ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬