ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাঁধে দুর্নীতির ভুত: চার মাস ধরে আটকে রাখা হয়েছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্পের টেন্ডারের ফাইল! নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ে ভাষা কর্মশালা ও মুক্ত পাঠাগার উদ্বোধন। নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন। প্রায় ২০ কোটি টাকার স্থাপনার হদিস নেই, রামেবি ক্যাম্পাসে লুটপাটের অভিযোগ। লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট’র উদ্যোগে ফ্রি চক্ষু শিবির ও মেডিক্যাল ক্যাম্প সম্পন্ন। আখাউড়ায় বিশেষ অভিযানে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার একটি স্বপ্নের নাম মর্ম মাধুর্য বসু (তাথৈ) শুভ জন্মদিন, আমাদের প্রাণের আলো। হাওর ভ্রমণ মুহূর্তেই রূপ নিল আজীবনের শোকে। যে বাবা পরিবারের সঙ্গে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলেন, শেষ পর্যন্ত নিজের জীবন দিয়েই বাঁচিয়ে গেলেন মেয়েকে! কালিগঞ্জ উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে সহকর্মীর হামলায় মেডিকেল টেকনোলজিস্ট আহত একজন শিক্ষকের হাতজোড়, একদল শিক্ষার্থীর কান্না—আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য এক নির্মম প্রশ্ন।

পাটগ্রামে সরকারি কাজে বাধা, গ্রাম পুলিশ সদস্যের এক মাসের কারাদণ্ড।

লালমনিরহাটের পাটগ্রামে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বিরোধী মোবাইল কোর্ট পরিচালনাকালে সরকারি কাজে বাধা প্রদানের দায়ে মো. রফিকুল ইসলাম নামে এক গ্রাম পুলিশ সদস্যকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের করলাটারী এলাকায় এ অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম বুড়িমারী ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্য এবং উফারমারা গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গভীর রাতে বুড়িমারী এলাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তানভীর হোসেনের নেতৃত্বে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযান চলাকালীন গ্রাম পুলিশ সদস্য রফিকুল ইসলাম সরকারি কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।পরে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ধারা লঙ্ঘনের দায়ে এবং সরকারি কাজে বাধা প্রদানের অপরাধে তাকে আটক করা হয়। দোষ স্বীকার করায় মোবাইল কোর্টের বিচারক ও ইউএনও মো. তানভীর হোসেন তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদানের আদেশ দেন।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত একজনকে ভোর চারটার দিকে থানায় দেয়া হয়েছে আমরা ইতিমধ্যে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর হোসেন জানান, অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিত চলমান রয়েছে। সরকারি কাজে কেউ বাধা প্রদান করলে বা আইন অমান্য করলে কোনো ছাড় দেওয়া হবে না। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে পুলিশি হেফাজতে দেওয়া হয়েছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাঁধে দুর্নীতির ভুত: চার মাস ধরে আটকে রাখা হয়েছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্পের টেন্ডারের ফাইল!

পাটগ্রামে সরকারি কাজে বাধা, গ্রাম পুলিশ সদস্যের এক মাসের কারাদণ্ড।

আপডেট সময় : ১১:০০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬