ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাঁধে দুর্নীতির ভুত: চার মাস ধরে আটকে রাখা হয়েছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্পের টেন্ডারের ফাইল! নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ে ভাষা কর্মশালা ও মুক্ত পাঠাগার উদ্বোধন। নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন। প্রায় ২০ কোটি টাকার স্থাপনার হদিস নেই, রামেবি ক্যাম্পাসে লুটপাটের অভিযোগ। লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট’র উদ্যোগে ফ্রি চক্ষু শিবির ও মেডিক্যাল ক্যাম্প সম্পন্ন। আখাউড়ায় বিশেষ অভিযানে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার একটি স্বপ্নের নাম মর্ম মাধুর্য বসু (তাথৈ) শুভ জন্মদিন, আমাদের প্রাণের আলো। হাওর ভ্রমণ মুহূর্তেই রূপ নিল আজীবনের শোকে। যে বাবা পরিবারের সঙ্গে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলেন, শেষ পর্যন্ত নিজের জীবন দিয়েই বাঁচিয়ে গেলেন মেয়েকে! কালিগঞ্জ উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে সহকর্মীর হামলায় মেডিকেল টেকনোলজিস্ট আহত একজন শিক্ষকের হাতজোড়, একদল শিক্ষার্থীর কান্না—আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য এক নির্মম প্রশ্ন।

তাড়াশে বীর মুক্তিযোদ্ধাদের আয়োজনে এমপি ভিপি আয়নুল হককে গণসংবর্ধনা।

সিরাজগঞ্জের তাড়াশে বীর মুক্তিযোদ্ধাদের উদ্যোগে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মহান স্বাধীনতা যুদ্ধের চেতনা ও মুক্তিযোদ্ধাদের অবদানের প্রতি সম্মান জানাতে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎শনিবার (৪ এপ্রিল,২৬) দুপুরে তাড়াশ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সংসদ সদস্য ভিপি আয়নুল হককে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। এ সময় উপস্থিত মুক্তিযোদ্ধারা তাদের প্রত্যাশা ও বিভিন্ন উন্নয়নমূলক বিষয় তুলে ধরেন।

‎বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক আরজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ভিপি আয়নুল হক বলেন, বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি। তাদের অবদান কখনোই ভোলার নয়। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান ও কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। তাড়াশ উপজেলার সার্বিক উন্নয়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

‎‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, স. ম. আফসার আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, পৌর বিএনপির সদ্য সাবেক সভাপতি তপন কুমার গোস্বামী, সদস্য সচিব খন্দকার আব্দুল বারিক এবং যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন।

‎অনুষ্ঠানের এক পর্যায়ে বীর মুক্তিযোদ্ধারা দেশের স্বাধীনতা ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাঁধে দুর্নীতির ভুত: চার মাস ধরে আটকে রাখা হয়েছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্পের টেন্ডারের ফাইল!

তাড়াশে বীর মুক্তিযোদ্ধাদের আয়োজনে এমপি ভিপি আয়নুল হককে গণসংবর্ধনা।

আপডেট সময় : ০৯:০৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬