ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
হুথি ও সৌদি আরবের মধ্যে যুদ্ধবিরতি আজ থেকে ভেঙে গেল। ইরানি বিমানকে আটকাতে ইয়েমেনের রাজধানী সানা বিমানবন্দরে বিমান হামলা। কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। মুছাপুরে নদীভাঙন আতঙ্ক, জিওব্যাগ ও স্লুইসগেট পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন। ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস। ঝিনাইদহের মহেশপুর পৌরসভার ড্রেনে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট-সার জব্দ, ২২ পাচারকারী আটক। নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য। দিনাজপুরে তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি হস্তান্তর। প্রধানমন্ত্রীর সফরে পাথর নিক্ষেপ: রাষ্ট্রের নিরাপত্তা ও রাজনৈতিক শিষ্টাচারের প্রতি চ্যালেঞ্জ। বদলি বাণিজ্য’ নাকি প্রধান প্রকৌশলীর চেয়ার দখলের ব্লু-প্রিন্ট ? গণপূর্তে অভিযোগ-পাল্টা অভিযোগে নতুন বিস্ফোরণ!

কাহারোল ফুটবল লীগ ২০২৬ (সিজন-২) খেলোয়াড় ড্রাফটের শুভ উদ্বোধন

দিনাজপুরের কাহারোলে বহুল প্রতীক্ষিত কাহারোল ফুটবল লীগ ২০২৬ (সিজন-২)-এর খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে শুভ উদ্বোধনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।কাহারোল ফুটবল উন্নয়ন কমিটির আয়োজনে ৩ জুলাই শুক্রবার কাহারোল উপজেলা হল রুমে সিজন -২ খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠান টির শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা।

ড্রাফট অনুষ্ঠানে আয়োজক কমিটির উপদেষ্ট ও সদস্য বৃন্দ, বিভিন্ন দলের কর্মকর্তা, খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা লীগের সার্বিক সফলতা কামনা করে বক্তব্য রাখেন এবং স্থানীয় ফুটবলের উন্নয়ন, নতুন প্রতিভা তৈরি ও তরুণদের খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

এরপর আনুষ্ঠানিকভাবে খেলোয়াড় ড্রাফট কার্যক্রম শুরু হয়। নির্ধারিত নিয়ম অনুযায়ী অংশগ্রহণকারী দলগুলো নিজেদের কৌশল ও চাহিদা অনুযায়ী খেলোয়াড় নির্বাচন করে। ড্রাফটকে ঘিরে খেলোয়াড় ও দলগুলোর মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

আয়োজক কমিটির পক্ষ থেকে কমিটির আহবায়ক মোঃ অলিউর রহমান জানান, কাহারোল ফুটবল লীগ ২০২৬ (সিজন-২) স্থানীয় ফুটবলে নতুন মাত্রা যোগ করবে। সুষ্ঠু, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় একটি টুর্নামেন্ট উপহার দিতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

উপস্থিত ক্রীড়াপ্রেমীরা আশা প্রকাশ করেন, এবারের লীগে প্রতিযোগিতামূলক খেলার পাশাপাশি সৌহার্দ্য, শৃঙ্খলা ও খেলোয়াড়সুলভ মনোভাবের দৃষ্টান্ত স্থাপিত হবে। খেলোয়াড় ড্রাফটের সফল আয়োজনের মধ্য দিয়ে লীগের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ায় সংশ্লিষ্ট সকলের মাঝে আনন্দ ও প্রত্যাশার আবহ বিরাজ করছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

হুথি ও সৌদি আরবের মধ্যে যুদ্ধবিরতি আজ থেকে ভেঙে গেল। ইরানি বিমানকে আটকাতে ইয়েমেনের রাজধানী সানা বিমানবন্দরে বিমান হামলা।

কাহারোল ফুটবল লীগ ২০২৬ (সিজন-২) খেলোয়াড় ড্রাফটের শুভ উদ্বোধন

আপডেট সময় : ০৮:৫৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬