<span;>নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয়ের দিকনির্দেশনায়, জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ হাসিনুজ্জামান-এর তত্ত্বাবধানে, জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ-এর ক -জোনের ইনচার্জ জনাব নজরুল ইসলাম-এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল ০৮.০৯.২০২৬ খ্রিঃ দিবাগত রাত ০০:৩৫ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলাধীন সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল নয়াপাড়া সাকিনস্থ রফিকুল ইসলাম বাবু (৪৮) এর বাড়ির উঠান হতে মাদক ব্যবসায়ী ১। মোঃ শাহিন (২৭), পিতা- মোঃ মুছা মিয়া, মাতা- মোসাঃ শাহিদা বেগম, সাং- গিরদাইন, থানা-সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ, এ/পি সাং- মিজমিজি উত্তরপাড়া (নবার আলীর নাতী), থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ; ২। মোঃ মেহেদী হাসান (২১), পিতা- মোঃ জসিম উদ্দিন, সাং- গোদনাইল, নয়াপাড়া লেকপাড়, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ এবং ৩। মোঃ রফিকুল ইসলাম বাবু (৪৮), পিতা-মৃত ফজলুল হক, সাং- গোদনাইল, নয়াপাড়া লেকপাড়, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জদেরকে ১১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
<span;>
<span;>মাদকদ্রব্য সহ যে-কোনো অপরাধ দমনে নিয়ন্ত্রণে জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ তথা নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযান চলমান থাকবে।
ব্রেকিং নিউজ:
জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ১১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন মাদক কারবারি গ্রেফতার
-
সারাক্ষণ ডেস্ক - আপডেট সময় : ১১:৩৫:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- ২৩ জন সংবাদটি পড়েছেন
Tag :
জনপ্রিয় সংবাদ



















