-
মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিকতা বজায় রাখতে পুলিশ সুপার, মুন্সীগঞ্জ, জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় এর কঠোর নির্দেশনাক্রমে মুন্সীগঞ্জ জেলার সকল থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গতকাল ০৮-০৯-২০২৬ খ্রিঃ মঙ্গলবার রাত ২০.৪০ ঘটিকার সময় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি-এর এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মুন্সীগঞ্জ থানাধীন হোগলাকান্দি আমতলা সাকিনস্থ মুন্সীরহাট টু চরডুমুরিয়া গামী রাস্তার পশ্চিম পাশে হেবু শেখের মার্কেটের সামনের পাঁকা রাস্তার উপর থেকে মোঃ দেলোয়ার হোসেন @ দেলু (৪০), পিতা- মৃত কালাচাঁন বেপারী, সাং- ভিটি হোগলাকান্দী, থানা ও জেলা- মুন্সীগঞ্জ’কে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।মুন্সীগঞ্জ জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং এই অভিযান আরও কঠোর থেকে কঠোরতর হবে।
’অপরাধ ও অপরাধীর তথ্য দিন
মুন্সীগঞ্জ জেলা পুলিশের সেবা নিন’
পুলিশ কন্ট্রোল রুম – ০১৩২০০৯৪২৯৮”
ব্রেকিং নিউজ:
মুন্সীগঞ্জের হোগলাকান্দিতে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার
-
সারাক্ষণ ডেস্ক - আপডেট সময় : ১২:৩০:৪৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- ১৩ জন সংবাদটি পড়েছেন
Tag :
জনপ্রিয় সংবাদ



















