নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে বিভিন্ন থানা পুলিশ কর্তৃক স্ব স্ব থানা এলাকায় পরিচালিত অভিযানে ৭১ জন আসামি গ্রেফতার করা হয়:
*সদর মডেল থানা*
অভিযান পরিচালনাকালে মোট ০৯ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।
*ফতুল্লা মডেল থানা*
অভিযান পরিচালনাকালে মাদকসেবী ও ব্যবসায়ীসহ ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
*বন্দর থানা*
অভিযান পরিচালনাকালে ২৫০ গ্রাম গাজা এবং ২০ পিস ইয়াবা সহ ২ জন কে আটক করা হয়েছে। মাদক সেবনকারী ০৯ জন, মাদক ব্যবসায়ী ১ জনসহ সর্বমোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
*সিদ্ধিরগঞ্জ থানা*
পরিচালিত বিশেষ অভিযানে মোট ১১জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।
*সোনারগাঁও থানা*
অভিযান পরিচালনা করে মাদকসেবী ৭ জন, মাদক ব্যবসায়ী ২ জন সহ মোট ০৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
*আড়াইহাজার থানা*
অভিযান পরিচালনা করে মোট ০৬ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।
*রূপগঞ্জ থানা*
বিশেষ অভিযান পরিচালনায় রূপগঞ্জ থানায় ৭ জন মাদক সেবনকারী গ্রেফতার করা হয়েছে।
*অভিযানে সাতটি থানায় সর্বমোট ৭১জন আসামী গ্রেপ্তার করা হয়েছে।*
সারাক্ষণ ডেস্ক 


















