ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
সুনামগঞ্জে ব্যাটারী চালিত অটো রিকশায় নতুন নম্বর প্লেট প্রদানের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন মালিক শ্রমিক সমবায় পরিষদ গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত ফজলুল হক মিলন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ‎নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি গাজীপুর-৫ বাসীর অভিনন্দন মুন্সীগঞ্জের হোগলাকান্দিতে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জের সকল থানা এলাকায় পরিচালিত বিশেষ পুলিশি অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ মোট ৭১ জন আসামী গ্রেফতার। নেত্রকোনায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুন মাদ্রাসার ছাত্রকে অমানবিক নির্যাতনের অভিযোগ: শিক্ষকের শাসন বনাম পৈশাচিকতা নিয়ে প্রশ্ন ‎ নওগাঁয় স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-নগদ টাকা লুটের অভিযোগ জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ১১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন মাদক কারবারি গ্রেফতার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় হত্যা মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

মাদ্রাসার ছাত্রকে অমানবিক নির্যাতনের অভিযোগ: শিক্ষকের শাসন বনাম পৈশাচিকতা নিয়ে প্রশ্ন ‎

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১২:১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ জন সংবাদটি পড়েছেন

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর আজ ৯ সেপ্টেম্বর বুধবার সকালে  কৃষ্ণনগর আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষক কর্তৃক এক ছাত্রকে শারীরিকভাবে অমানবিক ও নির্মমভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রকে শিক্ষক শাসন করবেন—এটি স্বাভাবিক ও প্রচলিত নিয়ম। আদব-কায়দা ও পড়ালেখার শৃঙ্খলার জন্য শিক্ষকের শাসনকে বরাবরই অভিভাবকরা সাধুবাদ জানিয়ে আসছেন। তবে সেই শাসন যখন মাত্রা ছাড়িয়ে অমানবিক বা শারীরিক নির্যাতনের রূপ নেয়, তখন তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

এ ধরনের ঘটনায় সমগ্র শিক্ষক সমাজ ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সুনাম ক্ষুণ্ন হয় বলে মনে করছেন স্থানীয়রা।

‎অভিভাবকদের মতে, কোমলমতি শিক্ষার্থীদের সংশোধনের জন্য বেত্রাঘাত বা শারীরিক নির্যাতন নয়, বরং মানবিক দিক বিবেচনা করে মনস্তাত্ত্বিক ও সহানুভূতিশীল উপায়ে শাসন করা উচিত।

‎অমানবিক উপায়ে পরিচালিত এমন শাস্তি কেবল ছাত্রের শারীরিক ও মানসিক বিকাশকেই বাধাগ্রস্ত করে না, বরং প্রতিষ্ঠানগুলোর সুনামও নষ্ট করে।

এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার।

Tag :
About Author Information

Ahmed Ahad

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে ব্যাটারী চালিত অটো রিকশায় নতুন নম্বর প্লেট প্রদানের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন মালিক শ্রমিক সমবায় পরিষদ

মাদ্রাসার ছাত্রকে অমানবিক নির্যাতনের অভিযোগ: শিক্ষকের শাসন বনাম পৈশাচিকতা নিয়ে প্রশ্ন ‎

আপডেট সময় : ১২:১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬