ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
রাজনীতির গণ্ডি পেরিয়ে পর্যটন ভাবনায় হেলেন জেরিন খান। ফুটপাত পথচারীদের জন্য, ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার নিশ্চয়তা—মানবিক নগর গড়ার প্রত্যাশা খুলনাবাসীর সৌদি আরবে কারখানায় ভয়াবহ আগুন: নিহত নওগাঁর বাকি ৫ জনের মরদেহ আসছে শনিবার বাগমারা থানায় বৈধ নিকাহ রেজিস্টারার বাল্যবিবাহ নিবন্ধনের ছড়াছড়ি  রামপালে সিমেন্ট ডিপোর ভেতরে শতাধিক হরিণ বন্দি! রাতের আঁধারে জবাই করে মাংস বিক্রির অভিযোগ, দখল হয়েছে সরকারি খালও বিজয়ের পর মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন ফয়সল আমিন শাহ মখদুম (র.) দরগাহে দোয়া চেয়ে নির্বাচনী প্রচারণায় এনসিপির মেয়র প্রার্থী মোবাশ্বের রূপগঞ্জে যুবলীগ নেতা আজিজুল মালুমের বিরুদ্ধে দলীয় পরিচয় বদল ও ভূমিদস্যুতার অভিযোগ ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফয়সাল আমিন জয়ী হয়েছেন মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে কেসিসির অভিযান, জরিমানা আদায়

বিজয়ের পর মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন ফয়সল আমিন

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ৩৫ জন সংবাদটি পড়েছেন

বিজয়ের পর মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন ফয়সল আমিন

রহমত আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ার পর ভোটার ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন। একই সঙ্গে মানুষের বিশ্বাসের মর্যাদা রক্ষা, সুখে-দুঃখে পাশে থাকা এবং ঠাকুরগাঁওয়ের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেছেন নবনির্বাচিত এই সংসদ সদস্য।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গভীর রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি নির্বাচনে সহযোগিতাকারী সবার প্রতি ধন্যবাদ জানান তিনি।

ফেসবুক পোস্টে মির্জা ফয়সল আমিন লেখেন, ‘আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা মহান আল্লাহর।’ বিজয়ের পেছনে মানুষের ভালোবাসা, মায়েদের দোয়া, ভাইদের সমর্থন, বোনদের শুভকামনা এবং দলের সহযোদ্ধাদের অক্লান্ত পরিশ্রমের কথা উল্লেখ করে তিনি সবার প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।

তিনি আরও লেখেন, বিজয়ের আনন্দের চেয়েও বড় হলো মানুষের বিশ্বাসের মর্যাদা রাখা। মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, তাদের প্রত্যাশা পূরণ এবং ঠাকুরগাঁওয়ের উন্নয়নে কাজ করাই হবে তাঁর প্রধান অঙ্গীকার।

নিজের অনুভূতি প্রকাশ করে ফয়সল আমিন বলেন, ‘আপনাদের ভালোবাসা আমার প্রেরণা, আপনাদের বিশ্বাস আমার শক্তি, আর ঠাকুরগাঁও আমার হৃদয়ের ঠিকানা।’

পোস্টের শেষাংশে সবার দোয়া ও ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি লেখেন, ‘সবার দোয়া ও ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যাব, ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মির্জা ফয়সল আমিন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ১ লাখ ৩১ হাজার ৩৩৬।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

রাজনীতির গণ্ডি পেরিয়ে পর্যটন ভাবনায় হেলেন জেরিন খান।

বিজয়ের পর মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন ফয়সল আমিন

আপডেট সময় : ০১:৫৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬