ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
শারদীয় দুর্গাপূজায় নারায়ণগঞ্জবাসীসহ দেশের সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন ফতুল্লা থানার ওসি মাহবুবুর রহমান ধর্মীয় সহাবস্থান ও সাংবিধানিক অধিকার: স্বাধীনতা কারও অনুভূতির অবমাননা নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের মাদারীপুর জেলা কমিটি অনুমোদন। আহ্বায়ক কাজী সোহাগ, সদস্যসচিব নেসার উদ্দিন আহমেদ বাচ্চু মিয়া শারদীয় দুর্গাপূজায় নারায়ণগঞ্জবাসীসহ দেশের সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন পারভেজ মিয়া শারদীয় দুর্গাপূজায় নারায়ণগঞ্জবাসীসহ দেশের সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সজল শারদীয় দুর্গাপূজায় নারায়ণগঞ্জবাসীসহ দেশের সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন রুহুল আমিন সিকদার দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, সকালে মরদেহ উদ্ধার পুলিশের দামুড়হুদার মুন্সিপুর সীমান্তে ১ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণসহ আটক ১ মুগদায় নিষিদ্ধ যুবলীগ ক্যাডার ‘ভায়স্তা হৃদয়’ গ্রেফতার নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি ‎

উখিয়ায় অস্ত্র-গুলিসহ আরাকান আর্মির এক সদস্যের আত্মসমর্পণ

কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গুলিসহ মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির এক সদস্য বিজিবির কাছে আত্মসমর্পণ করেছেন।
সোমবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধীনস্থ পালংখালী ইউনিয়নের বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ৫ নম্বর বিএসপি পোস্টে এ আত্মসমর্পণ ঘটে।

আত্মসমর্পণকারী জীবন তঞ্চঙ্গ্যা (২১) নাইক্ষ্যংছড়ি গর্জবুনিয়ার চিংমং তঞ্চঙ্গ্যার ছেলে। তার কাছ থেকে একটি একে-৪৭ রাইফেল, ৫২ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

বিজিবি-৬৪ উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নজরদারি ও টহল জোরদারের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জীবন তঞ্চঙ্গ্যা জানান, ব্যক্তিগত নিরাপত্তার আশঙ্কায় মিয়ানমারের মংডু ক্যাম্প থেকে পালিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন তিনি। তার দাবি, মোট ৩০০ আরাকান আর্মির সদস্য বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়েছে এবং তারা যে কোনো সময় আত্মসমর্পণের জন্য বাংলাদেশে প্রবেশ করতে পারে।

উদ্ধারকৃত অস্ত্র ও আটক ব্যক্তিকে উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Tag :
About Author Information

Milon Ahammed

জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গাপূজায় নারায়ণগঞ্জবাসীসহ দেশের সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন ফতুল্লা থানার ওসি মাহবুবুর রহমান

উখিয়ায় অস্ত্র-গুলিসহ আরাকান আর্মির এক সদস্যের আত্মসমর্পণ

আপডেট সময় : ০২:৩৭:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫