ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, সকালে মরদেহ উদ্ধার পুলিশের দামুড়হুদার মুন্সিপুর সীমান্তে ১ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণসহ আটক ১ মুগদায় নিষিদ্ধ যুবলীগ ক্যাডার ‘ভায়স্তা হৃদয়’ গ্রেফতার নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি ‎ লটারির নামে জালিয়াতি মন্ত্রী সচিব কে ভুল বুঝিয়ে তাদের লক্ষ্য পূরণ করিয়েছে রক্ষক যেখানে ভক্ষক গণপূর্ত অধিদপ্তরে ই/এম প্রকৌশলী পদে পদায়নের লটারি নিয়ে বৈষম্যের অভিযোগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন যুবলীগ নিখিলের পার্টনার রাশেদ আহসান: এবার বাগিয়ে নিচ্ছেন চারশত কোটির আজিমপুর প্রকল্প কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার সরকারি চাল জব্দের ঘটনায় ১৬ দিনেও ব্যবস্থা নেই আর কত গণমাধ্যম কর্মীদের প্রাণ এভাবে অকালে ঝরে যাবে, কোথায় আছে গণমাধ্যমের স্বাধীনতা

মুগদায় নিষিদ্ধ যুবলীগ ক্যাডার ‘ভায়স্তা হৃদয়’ গ্রেফতার

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:০৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ২১ জন সংবাদটি পড়েছেন

মুগদায় নিষিদ্ধ যুবলীগ ক্যাডার ‘ভায়স্তা হৃদয়’ গ্রেফতার

প্রিয়া চৌধুরী

রাজধানীর মুগদা এলাকা থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় ওরফে ‘ভায়স্তা হৃদয়’কে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ। পরবর্তীতে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত হৃদয় দীর্ঘদিন ধরে এলাকায় নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। তিনি মুগদা ৬ নম্বর ওয়ার্ড নিষিদ্ধ যুবলীগের সভাপতি নুর ইসলামের ঘনিষ্ঠ সহচর এবং যুবলীগের একজন সক্রিয় ক্যাডার হিসেবে পরিচিত।

নিষিদ্ধ লীগের দলীয় পরিচয়ের প্রভাব খাটিয়ে তিনি এলাকায় একটি বড় ধরনের মাদক সিন্ডিকেট পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর বরাতে জানা যায়, ৬ নম্বর ওয়ার্ড নিষিদ্ধ যুবলীগ সভাপতি নুর ইসলামের প্রশ্রয়ে ‘ভায়স্তা হৃদয়’ মুগদাসহ আশপাশের এলাকায় মাদকের সাম্রাজ্য গড়ে তোলেন।

তার গ্রেফতারের খবরে স্থানীয় সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, সকালে মরদেহ উদ্ধার পুলিশের

মুগদায় নিষিদ্ধ যুবলীগ ক্যাডার ‘ভায়স্তা হৃদয়’ গ্রেফতার

আপডেট সময় : ০৭:০৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬