অবস্থান নেওয়া কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করা হয়। গুরুতর আহত হয়ে তিনি মাটিতে পড়ে গেলে হামলাকারীরা তার কাছে থাকা সোনা ও নগদ টাকা নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, ঘটনার পর থেকেই পুলিশ তদন্তে নেমেছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এটি ছিনতাইয়ের উদ্দেশ্যে সংঘটিত হত্যাকাণ্ড, নাকি পূর্বশত্রুতার জেরে ঘটনা ঘটেছে—সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
ব্রেকিং নিউজ:
নওগাঁয় স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-নগদ টাকা লুটের অভিযোগ
-
সারাক্ষণ ডেস্ক - আপডেট সময় : ১২:০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- ২১ জন সংবাদটি পড়েছেন
Tag :
জনপ্রিয় সংবাদ



















