ঢাকা ০১:০২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
‎১৪ বছর পর মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার তিতাস নদীতে তিন বছর পর জমজমাট নৌকা বাইচ অনুষ্ঠিত, বিজয়ী শাপলা বয়েজ ক্লাব ‎ কুলিবাগান মোড়ে দুর্বৃত্তদের গুলি, প্রাণ গেল জলিলের খুলনায় খোলা পয়ঃনিষ্কাশন ট্যাংক: দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি বাড়ছে ডেঙ্গুর শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি: ‎আয়োজনে চ্যাম্পিয়ন সরাইলের ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। ক্ষমতার ছায়ায় পূজা-ফ্রন্ট: সমীর কুমার বসুর ওপর হামলার অভিযোগ যে প্রশ্নগুলো সামনে আনছে। দাম বেড়ে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ নতুন কারা মহাপরিদর্শক ও অতিরিক্ত কারা মহাপরিদর্শকের নিয়োগ বাতিল ‎ Bangladesh Diary-এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিক শাহ্ আলীকে সম্মাননা

পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ জন সংবাদটি পড়েছেন

ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুজ্জামান (৩৩) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই বাংলাদেশী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর প্রায় ৪টার দিকে পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৩৩-এর নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

‎নিহত আসাদুজ্জামান পীরগঞ্জ উপজেলার দক্ষিণ ইন্দ্রইল গ্রামের ওয়াজ উদ্দীনের ছেলে। তিনি বাবা-মায়ের একমাত্র সন্তান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

গুলিবিদ্ধ আহতরা হলেন উপজেলার উত্তর ইন্দ্রইল গ্রামের আহেদ আলীর ছেলে মোস্তাকিম এবং একই এলাকার মুনষা নারায়ণের ছেলে শ্রী উদা। তারা বর্তমানে ভারতে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

‎স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, শনিবার ভোরে সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে আসাদুজ্জামান গুরুতর আহত হন। পরে তাকে ভারতের কালিয়াগঞ্জ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

‎ঘটনার বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

Tag :
About Author Information

Ahmed Ahad

জনপ্রিয় সংবাদ

‎১৪ বছর পর মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন।

আপডেট সময় : ১১:১৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬