ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
রোহিঙ্গা ক্যাম্পে বিনা অনুমতিতে অবস্থান, যুবকের এক মাসের কারাদণ্ড আমি মা*দ*কে*র বিরুদ্ধে যু*দ্ধ ঘোষণা করবো: ইশরাক শারদীয় দুর্গাপূজায় নারায়ণগঞ্জবাসীসহ দেশের সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন ফতুল্লা থানার ওসি মাহবুবুর রহমান ধর্মীয় সহাবস্থান ও সাংবিধানিক অধিকার: স্বাধীনতা কারও অনুভূতির অবমাননা নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের মাদারীপুর জেলা কমিটি অনুমোদন। আহ্বায়ক কাজী সোহাগ, সদস্যসচিব নেসার উদ্দিন আহমেদ বাচ্চু মিয়া শারদীয় দুর্গাপূজায় নারায়ণগঞ্জবাসীসহ দেশের সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন পারভেজ মিয়া শারদীয় দুর্গাপূজায় নারায়ণগঞ্জবাসীসহ দেশের সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সজল শারদীয় দুর্গাপূজায় নারায়ণগঞ্জবাসীসহ দেশের সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন রুহুল আমিন সিকদার দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, সকালে মরদেহ উদ্ধার পুলিশের দামুড়হুদার মুন্সিপুর সীমান্তে ১ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

রোহিঙ্গা ক্যাম্পে বিনা অনুমতিতে অবস্থান, যুবকের এক মাসের কারাদণ্ড

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১৭:৩১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ৩৩ জন সংবাদটি পড়েছেন

রোহিঙ্গা ক্যাম্পে বিনা অনুমতিতে অবস্থান, যুবকের এক মাসের কারাদণ্ড

সাদ্দাম হোসেন সাজ্জাদ:

কক্সবাজারের টেকনাফে ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে বিনা অনুমতিতে অবস্থানের দায়ে বনি আমিন (২৩) নামে এক রোহিঙ্গা যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১টার দিকে ক্যাম্প-২১-এর সিআইসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রনি আলম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় তাঁকে এ সাজা দেন।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টার দিকে ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের সি/০৪ ব্লকে পাহারার দায়িত্বে থাকা ব্যক্তিরা সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে বনি আমিনকে আটক করেন। পরে তাঁকে এপিবিএন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পরিচয় যাচাই করে পুলিশ জানতে পারে, বনি আমিন ৭ নম্বর কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ডি/০৪ ব্লকের বাসিন্দা। তাঁর এফসিএন নম্বর Y176069। তিনি বিনা অনুমতিতে ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছিলেন।

পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে ক্যাম্প-২১-এর সিআইসি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ঘটনায় ২১ নম্বর চাকমারকুল এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে (জিডি) তথ্য লিপিবদ্ধ করা হয়েছে।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে বিনা অনুমতিতে অবস্থান, যুবকের এক মাসের কারাদণ্ড

রোহিঙ্গা ক্যাম্পে বিনা অনুমতিতে অবস্থান, যুবকের এক মাসের কারাদণ্ড

আপডেট সময় : ০৬:১৭:৩১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬